Home / খবর / জেলায় জেলায় / চম্পাহাটির বাজি কারখানায় ফের বিস্ফোরণ, গুরুতর আহত ৪

চম্পাহাটির বাজি কারখানায় ফের বিস্ফোরণ, গুরুতর আহত ৪

চম্পাহাটির বাজি কারখানায় ফের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবার দুপুরে হাড়াল এলাকায় পরপর চারটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পরই আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিস্ফোরণের তীব্রতা স্পষ্ট। একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে, কারখানার একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এমনকি একটি বড় গাছও উপড়ে পড়েছে। স্থানীয়দের দাবি, চম্পাহাটিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। বারবার সতর্ক করার পরও কেন এই দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, ওইসব বাজি কারখানায় বিপুল পরিমাণ বারুদ ও দাহ্য পদার্থ মজুত থাকে। কিন্তু সেগুলি যথাযথভাবে আলাদা করে বা সুরক্ষিত বলয়ের মধ্যে রাখা হয় না। এই চরম অব্যবস্থার কারণেই বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে বলে মত স্থানীয়দের।

উল্লেখ্য, চম্পাহাটিতে বাজি কারখানাগুলিকে গ্রাম এলাকা থেকে সরিয়ে বেগমপুর মউজায় একটি নির্দিষ্ট বাজি ক্লাস্টার তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সেই জন্য স্থানীয় বাসিন্দারা জমিও দান করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক উদ্যোগের অভাবেই বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *