Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে ফের রেলপথে হাতির মৃত্যু, আহত আরও এক, তদন্তে রেল ও বনদফতর

জলপাইগুড়িতে ফের রেলপথে হাতির মৃত্যু, আহত আরও এক, তদন্তে রেল ও বনদফতর

জলপাইগুড়িতে ফের রেলপথে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা। ধূপগুড়ির ভাটপাড়ায় ভোররাতে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি দাঁতাল হাতির। আরও একটি হাতি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। রবিবারের এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরবেলায় পাঁচটি হাতির একটি দল ভাটপাড়া এলাকার পাশ দিয়ে রেললাইন পার হতে যায়। সেই সময় দ্রুতগতির একটি মালগাড়ি লাইনে এসে পড়ায় দুই হাতির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় একটি হাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যটি মারাত্মকভাবে আহত হয়ে কাছাকাছি জঙ্গলে ঢুকে পড়ে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলকর্মীরাও পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে রেল ও বন দফতর যৌথভাবে তদন্ত শুরু করেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *