Home / খবর / জেলায় জেলায় / রমজান মাসে দুঃস্থ ও প্রতিবন্ধীদের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন

রমজান মাসে দুঃস্থ ও প্রতিবন্ধীদের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: পবিত্র রমজান মাসে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন। হুগলি জেলার সিঙ্গুর থানার বাসুবাটি গ্রামের ঐতিহাসিক বাসুবাটি বড় হুজুর দরবার শরীফ প্রাঙ্গণে শনিবার ফাউন্ডেশনের উদ্যোগে সামগ্রী বিতরণ ও প্রতিবন্ধীদের হ্যান্ডিক্যাপ সাইকেল প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন এলাকার দুঃস্থ পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য হ্যান্ডিক্যাপ সাইকেল প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বহু স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হোসাইনী হেল্প ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম, সম্পাদক সৈয়দ শাহ আবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ আরিফুল ইসলাম চিশতী সহ বাসুবাটি বড় হুজুর দরবার শরীফের গাদ্দিনশীন হযরত সৈয়দ শাহ হামিদুল ইসলাম চিশতী, সৈয়দ শাহ রবিউল ইসলাম, সৈয়দ শাহ এজাজুল ইসলাম, সৈয়দ শাহ রামিজুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান থেকে বক্তারা সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *