Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি অগ্নিমিত্রা পালের

রানিগঞ্জে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি অগ্নিমিত্রা পালের

রানিগঞ্জ : আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোমবার রানিগঞ্জের নূতন এগরায় এলাকায় “পাড়ায় পাড়ায় দিদিভাই” কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।

বিজেপি বিধায়ক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে, তাদের জন্য কি কি কাজ করা হবে, তা জানান।
পরে অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা বাংলার বর্তবান সরকার গত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের কোনও উন্নয়ন করতে পারেনি। তাই বেকার যুবকদের অন্য রাজ্যে কাজ করার জন্য চলে যেতে বাধ্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়ে তা ১৫০০ ও ১৭০০ টাকা করে মহিলাদের সন্তুষ্ট রাখতে চান। তাদের ভোট নিতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিকল্পনা এবার আর সফল হবে না।

তিনি আরও বলেন, অতীতে যখন আমি পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতাম, তখন একটি মাত্র বুথে বসেই তা করা হতো। তবে এখন, জনগণের কাছে পৌঁছানোর জন্য, আমি প্রতিটি বুথে বাড়ি বাড়ি যাচ্ছি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের শাসনকালে বিরোধী দলের পক্ষে জনগণের জন্য কাজ করা খুবই কঠিন। প্রতি পদে পদে বাধা দেওয়া হয়।
তাসত্বেও আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি।।

তিনি আরও বলেন, আগামী দুমাসের মধ্যে রাজ্যে পরিবর্তন আসবে। ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার বাংলার জনগণের জন্য প্রকৃত উন্নয়ন করবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *