Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে বহুতল পরিদর্শনে এডিপিসির পুলিশ আধিকারিকদের দল, খতিয়ে দেখা হল অগ্নিনির্বাপক ব্যবস্থা

দুর্গাপুরে বহুতল পরিদর্শনে এডিপিসির পুলিশ আধিকারিকদের দল, খতিয়ে দেখা হল অগ্নিনির্বাপক ব্যবস্থা

দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হঠাৎই বৃহস্পতিবার পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির পদস্থ আধিকারিকরা।

এদিন এসিপি সুবীর রায়ের নেতৃত্বে পুলিশ আধিকারিকদের একটি দল শঙ্করপুর মোড়ের এক বহুতলে আগুন নেভানোর সরঞ্জাম বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ( ফায়ার ফাইটিং সিস্টেম) ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করেন। পুলিশ আধিকারিকরা এদিন একইসঙ্গে হোটেল, রেস্তোরাঁ শপিং মল সহ হাইরাইস বিল্ডিংগুলিতেও ফায়ার সিস্টেম ও এক্সিট পয়েন্ট পর্যবেক্ষণ করে।

এই প্রসঙ্গে এসিপি বলেন, এই শীতকাল সময়টায় আগুন লাগার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই শুধু দুর্গাপুর নয়, গোটা এডিপিসি এলাকায় বহুতল, হাইরাইজ বিল্ডিং, শপিং মল, হোটেল ও রেস্তোরাঁর অগ্নিনির্বাপক ব্যবস্থা, প্রশিক্ষণ দেওয়া কর্মী আছে কি না, এছাড়া অন্যান্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যা, দেখা হয়েছে, তা ঠিক আছে। যদি কিছুর ঘাটতি থাকে, তা বলে দেওয়া হচ্ছে।

এক বহুতলের কর্ণধার বিনয় ঝাঁ বলেন, আগুন লাগা আটকাতে সব ব্যবস্থা আছে। এছাড়াও পুলিশের দেওয়া পরামর্শও মানা হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *