Home / খবর / জেলায় জেলায় / কয়লা অভিযানে নিরাপত্তাকর্মীর উপর হামলা মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের

কয়লা অভিযানে নিরাপত্তাকর্মীর উপর হামলা মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের

আসানসোল: অবৈধ কয়লা বিরোধী অভিযানের সময় নিরাপত্তাকর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে আট বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আসানসোল জেলা আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ৯ মে ২০২১ সালে অবৈধ কয়লা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল Eastern Coalfields Limited (ইসিএল)। সেই সময় সংস্থার সিকিউরিটি ইন্সপেক্টর দিলীপ প্রসাদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় Central Industrial Security Force (সিআইএসএফ)।

তবে বাহিনী পৌঁছানোর আগেই অভিযুক্ত পালিয়ে যায় বলে তদন্তে উঠে আসে। ঘটনার পর বারাবনি থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর মামলাটি ওঠে আসানসোল জেলা আদালতে। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ ও পক্ষ-বিপক্ষের যুক্তি খতিয়ে দেখে পশ্চিম বর্ধমান জেলার জেলা বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৩০৭ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং আট বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।

সরকারি পক্ষের আইনজীবী অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, হামলার ঘটনার গুরুত্ব বিবেচনা করেই আদালত কঠোর শাস্তির নির্দেশ

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *