Home / খবর / জেলায় জেলায় / বেলাকোবায় জোড়া হাতির হানা, ক্ষতিগ্রস্ত চা বাগান, আতঙ্কিত গ্রামবাসী

বেলাকোবায় জোড়া হাতির হানা, ক্ষতিগ্রস্ত চা বাগান, আতঙ্কিত গ্রামবাসী

বুবাই শীল: জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া গ্রামে জোড়া হাতির হানায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে করলা নদীর পথ ধরে একটি দাঁতাল-সহ দুটি হাতি গ্রামে ঢুকে পড়ে। গ্রামের মাঝখানে হাতি দুটির উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

হাতির হানায় একটি চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেই সময় হাতির সামনে পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন এক গ্রামবাসী। দ্রুত সরে গিয়ে তিনি রক্ষা পান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা। বর্তমানে হাতি দুটির গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। বন দফতর জানিয়েছে, রাতে করলা নদীর পথ ধরেই হাতি দুটিকে ফের জঙ্গলে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এলাকাবাসীর নিরাপত্তায় সতর্কতা জারি রাখা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *