Home / খবর / জেলায় জেলায় / জয়নগরের মোয়ার প্যাকেটে এবার কিউআর কোড আনলেন জয়নগরের এক মোয়া ব্যবসায়ী

জয়নগরের মোয়ার প্যাকেটে এবার কিউআর কোড আনলেন জয়নগরের এক মোয়া ব্যবসায়ী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিশ্বের দরবারে সমাদৃত জয়নগরের মোয়া।আর এবার জয়নগরের মোয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল জয়নগরের এক মোয়া ব্যবসায়ী তরুণ যুবক রাজেশ দাস।‌আপনি ৫০০ বা ১ কেজি মোয়া কিনলেই সেই বক্সের গায়ে থাকছে একটি কিউআর কোড যা আপনার মোবাইলে একবার স্ক্যান করলেই আপনি জানতে পেরে যাবেন মোয়ার গুণগত মান এবং কিভাবে তৈরি হয়েছে এই মোয়া তার সাথে কতদিন থাকবে এই মোয়া।

এ সব কিছুই উঠে আসবে আপনার মোবাইলে স্ক্রিনে।আর তার এই অভিনব উদ্যেক্ষে স্বাগত জানিয়েছে ক্রেতারা।বাঙালির শীতকাল মানেই জয়নগরের মোয়া। শীতের পরশ গায়ে মেখে বাঙালির খাদ্যের অন্যতম সঙ্গী জয়নগরের মোয়া। শীত পড়বে অথচ বাঙালি জয়নগরের মোয়া খাবে না তা হতেই পারে না। এই জয়নগরের নাম ভাঙিয়ে কত জায়গায় যে মোয়া তৈরির রমরমা তার ইয়ত্তা নেই। আর তার জন্যেই এই বিশেষ ব্যবস্থা করেছেন জয়নগরের এই মোয়া ব্যবসায়ী। কনকচূড় ধানের খই, নলেন গুড় আর গাওয়া ঘি দিয়ে তৈরী হয় লোভনীয় মিষ্টি প্রায় ১০০ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার বহড়ু, জয়নগর এলাকার শত শত পরিবারকে অন্ন সংস্থানের পথ দেখিয়েছে।এখন নজর কাড়া প্যাকেজিংয়েও ও তার সাথে আরো একটি নতুন পালক যোগ হলো। আগের তুলনায় কদরও অনেকটাই বেড়েছে জয়নগরের মোয়ার।এব্যাপারে জয়নগরের মোয়া ব্যবসায়ী তরুণ যুবক রাজেশ দাস বলেন,মানুষকে বোঁকা বানিয়ে আনাচে কানাচে নকল জয়নগরের মোয়া তৈরি ও বিক্রি হচ্ছে। ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়ছে।তাই আমরা আমাদের তেরি মোয়ার প্যাকেটে কিউ আর কোড রেখেছি যা স্ক্যান করে ক্রেতারাই সব কিছু আপডেট পেয়ে যাবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *