Home / খবর / খেলা / বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে সিন্ধু, চিনা প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন ভারতীয় তারকা

বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে সিন্ধু, চিনা প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন ভারতীয় তারকা

ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। শেষ ষোলোয় চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৫ হারিয়ে জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে।

প্রথম থেকেই ছন্দে ছিলেন সিন্ধু। প্যারিসে খেলার শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে কোর্টে আধিপত্য বিস্তার করেন তিনি। প্রথম গেমে এক সময় ১১-৬ এগিয়ে যান, যদিও ওয়াং ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরেন। তবে ১৯-১৯ অবস্থায় টানা দুই পয়েন্ট তুলে নিয়ে গেম জেতেন সিন্ধু।

দ্বিতীয় গেমে আত্মবিশ্বাস আরও স্পষ্ট হয়ে ওঠে সিন্ধুর খেলায়। ওয়াংয়ের বারবার আনফোর্সড এররের সুযোগ কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে গেম ও ম্যাচ জেতেন ভারতীয় তারকা।

এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত থাকার নজির অক্ষুণ্ণ রাখলেন সিন্ধু। তাঁর পারফরম্যান্সে আবারও উজ্জীবিত ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *