নিয়ামতপুর ( কুলটি): আসানসোলের কুলটির নিয়ামতপুরের জলধিকুমারী গার্লস হাই স্কুলে একদিবসীয় স্বর্গীয় প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় কানাইচন্দ্র ঘাঁটি, স্বর্গীয় রাজকুমার দোকানিয়ার স্মৃতিতে ১৩তম ওপেন ন্যাশনাল তাইকোন্ডো এবং তৃতীয় ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই চ্যাম্পিয়ানশিপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী তথা ব্যবসায়ী তারু ঘাঁটি ও সুশীল দোকানিয়া। অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন রাজ্য ও জেলা থেকে কোচ এবং মাস্টাররা।
ব্ল্যাক ব্যাল্ট অ্যাকশন মার্শাল আর্ট একাডেমির সেক্রেটারি ও ফাউন্ডার সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, একদিনের এই প্রতিযোগিতায় মণিপুর, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্য থেকে প্রায় ৩৫০ খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন।










