Home / খবর / দৃষ্টিহীন শিশুদের সঙ্গে ‘ফুল দোল’ উদ্‌যাপনে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট

দৃষ্টিহীন শিশুদের সঙ্গে ‘ফুল দোল’ উদ্‌যাপনে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট

ছবি : রাজীব বসু

বসন্ত উৎসবের আনন্দ ভাগ করে নিতে দৃষ্টিহীন শিশুদের সঙ্গে বিশেষ ‘ফুল দোল’ অনুষ্ঠানের আয়োজন করল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সম্পূর্ণ প্রাকৃতিক ফুল ব্যবহার করে এই উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাসায়নিক রং বা আবির ছাড়াই শুধুমাত্র ফুলের মাধ্যমে দোল উৎসব উদ্‌যাপন করা হয়েছে এদিন। উদ্দেশ্য একটাই—দৃষ্টিহীন শিশুদের সঙ্গে আনন্দ, ভালোবাসা ও মানবিকতার মুহূর্ত ভাগ করে নেওয়া।

সোমবার দক্ষিণ কলকাতার লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল (রাসবিহারী সিইএসসি অফিসের পাশে) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। আয়োজনে ছিল ফুলের দোল খেলা, সৌহার্দ্য বিনিময় এবং শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার বিভিন্ন পর্ব।

আয়োজকদের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরিবেশ ও শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনুষ্ঠানে কোনও ধরনের রাসায়নিক রং বা আবির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

সংস্থার সদস্যদের মতে, উৎসবের প্রকৃত অর্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই ভাবনা থেকেই সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে বসন্তের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *