Home / খবর / দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে রবিবার, জানাল কলকাতা পুলিশ

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে রবিবার, জানাল কলকাতা পুলিশ

কোলফিল্ড টাইমস: যাত্রী সুরক্ষার স্বার্থে কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আসছে রবিবার বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনও যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না।

কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ সম্পূর্ণ হলে ফের স্বাভাবিক হবে যান চলাচল।

প্রসঙ্গত, এর আগেও রক্ষণাবেক্ষণের জন্য একাধিকবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল এই সেতু। এবারও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *