Home / খবর / রাজ্য / ক্রমশ নামছে পারদ, উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যের নানা প্রান্তে হাড় কাঁপানা ঠান্ডা

ক্রমশ নামছে পারদ, উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যের নানা প্রান্তে হাড় কাঁপানা ঠান্ডা

চলতি মরসুমে শীত যে জাঁকিয়ে পড়তে চলেছে, বড়দিনেই তার ইঙ্গিত মিলেছিল। কলকাতায় ক্রমশ নামছে তাপমাত্রা, উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যের নানা প্রান্তে ঠান্ডা হাড় কাঁপাতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে আরও নামতে পারে পারদ। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের সর্বত্রই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও গুরুতর। সেখানে ঘন কুয়াশার সঙ্গে তীব্র ঠান্ডার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *