Home / খবর / রাজ্য / মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা, বাংলায় ‘পরিবর্তনের’ বার্তা মোদীর

মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা, বাংলায় ‘পরিবর্তনের’ বার্তা মোদীর

বাংলা সফরের প্রথম দিনেই মালদহে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। অসমের উদ্দেশে যাত্রা শুরু করা এই ট্রেন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় মালদহবাসীর মধ্যে। উদ্বোধনের পর ট্রেনের ভিতরে ঢুকে যাত্রীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মালদহে একটি জনসভাতেও যোগ দেন তিনি।

সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “আমি বাংলার ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের দিশা দেখাতে এসেছি।” তাঁর দাবি, পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিজেপির উপর মানুষের ভরসা ক্রমশ বাড়ছে। মোদী বলেন, “ত্রিপুরা, অসম, ওড়িশা, বিহার—সবাই বিজেপির উপরেই আস্থা রাখছে। বাংলার চারপাশে বিজেপির সুশাসনের সরকার চলছে। এবার বাংলায়ও সুশাসনের অপেক্ষা।”

বিহারে বিজেপির জয়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “বিহারের জয়ের পরই বলেছিলাম, বাংলাতেও এবার বিকাশের গঙ্গা বইবে। বিজেপি সেটাই করে দেখাবে।” একই সঙ্গে তিনি বাংলার মানুষের কাছে আহ্বান জানান পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য। মোদীর কথায়, “আপনাদেরও আমার সঙ্গে বলতে হবে—পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”

পাশাপাশি মোদী বলেন, যাঁরা গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর বা কালীঘাট দর্শন করতে বাংলায় আসেন, যাঁরা বাংলা থেকে তামিলনাড়ু যান, তাঁদের সুবিধা হবে অমৃত ভারত ট্রেনে। আজ প্রচুর ট্রেন তৈরি হচ্ছে ভারতে। রফতানিও হচ্ছে। এতে বহু মানুষের কর্মসংস্থানও হবে

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *