Home / খবর / রাজ্য / উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা: সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা: সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহালের রায় রাজ্যকে কিছুটা স্বস্তি দিলেও, তার ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন রায়ে ফের ধাক্কা খেল সরকার। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ জানায়, নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা যায় না। বিশেষ পরিস্থিতি ছাড়া এই ধরনের পদ সৃষ্টির সুযোগ নেই।

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের জন্য রাজ্য মোট ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য এই বিষয়ে জানায়। বৃহস্পতিবার সেই দুই বিজ্ঞপ্তি বাতিল করে দেন বিচারপতি বসু। জানানো হয়, উচ্চ প্রাথমিকের বাকি বিষয়গুলির শুনানি হবে আগামী জানুয়ারিতে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরেই সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদের বিষয়ে হস্তক্ষেপ না করায়, সেই নজির দেখিয়ে রাজ্য হাই কোর্টে অনুমতি চেয়েছিল। কিন্তু বিচারপতি বসুর বেঞ্চ গত ৭ মে স্থগিতাদেশ বহাল রাখে। পরে ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। এবার একক বেঞ্চের রায়ে পুরো সিদ্ধান্তই খারিজ হয়ে গেল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *