Home / খবর / রাজ্য / ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, জেনে নিন ঝটপট

ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, জেনে নিন ঝটপট

ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। ব্যান্ডেল–কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়কালে মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিটের ট্রাফিক ব্লক নেওয়া হবে। এর জেরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রিত করা হচ্ছে।

রেল সূত্রে খবর, ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যান্ডেল থেকে ছাড়ার ৩৭৭৪৯ এবং কাটোয়া থেকে ছাড়ার ৩৭৭৪৮ নম্বর লোকাল বাতিল থাকবে। একইভাবে ২৭, ৩০ ও ৩১ ডিসেম্বর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ এবং কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর লোকাল বাতিল করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে ২২ ও ২৩ ডিসেম্বর ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া লোকাল পূর্বনির্ধারিত সময় দুপুর ২টা ৪৫ মিনিটের বদলে বিকেল ৩টেয় ছাড়বে। পাশাপাশি ২৯ ডিসেম্বর ১৩৪২১ নবদ্বীপ ধাম–মালদা টাউন এক্সপ্রেস এবং ২৭, ২৮, ৩০ ও ৩১ ডিসেম্বর ১৩৪৩১ নবদ্বীপ ধাম–বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে।

এদিকে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেললাইনের রক্ষণাবেক্ষণের জন্য ২১ ডিসেম্বর, শনিবারও একাধিক ট্রেন বাতিল থাকছে। ওই দিন হাওড়া থেকে ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩ ও ৩৬৮২৩, ব্যান্ডেল থেকে ৩৭২৪৬ ও ৩৭৭৪৯, বর্ধমান থেকে ৩৬৮৩৪, শেওড়াফুলি থেকে ৩৭০৫৬, আরামবাগ থেকে ৩৭৩৬৪ ও ৩৭৩৯৬ এবং কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বর লোকাল বাতিল করা হয়েছে।

এছাড়া ২১ ডিসেম্বর ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে। ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত সময় দুপুর ১২টার বদলে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে। রেলের তরফে যাত্রীদের আগাম সতর্ক হয়ে যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *