Home / খবর / রাজ্য / ফর্টিফায়েড চাল উৎপাদন বাড়াতে জেলা ও চালকলগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

ফর্টিফায়েড চাল উৎপাদন বাড়াতে জেলা ও চালকলগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

সুমন দে

চলতি খরিফ মরশুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কেনা ধান থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফর্টিফায়েড চাল উৎপাদন বাড়াতে সব জেলার খাদ্য নিয়ামক ও চালকলগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার। খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী সম্প্রতি এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন।

খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নথিভুক্ত চালকলগুলিকে ইতিমধ্যেই ৬ হাজার ১৮০ মেট্রিক টন ফর্টিফায়েড ধান সরবরাহ করা হয়েছে। সেখান থেকে প্রায় ৬ লক্ষ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাদ্য দপ্তরে জমা পড়েছে মাত্র ৩ লক্ষ ২২ হাজার মেট্রিক টন চাল। ফলে উৎপাদনের গতি বাড়াতে চালকলগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, কৃষকদের কাছ থেকে সংগৃহীত প্রায় ৩৯ লক্ষ মেট্রিক টন ধান চাল উৎপাদনের জন্য বিভিন্ন চালকলে পাঠানো হয়েছে। এই ধান থেকে নির্ধারিত সময়ে পর্যাপ্ত চাল উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন নজরদারি বাড়াচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *