আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমে সোমবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বিধানসভা নির্বাচন যে কোনও সময় ঘোষণা হতে পারে, এমন পরিস্থিতিতে আজকের বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, নির্বাচনের আগে এই বৈঠক থেকে নতুন প্রকল্প, সরকারি কর্মসূচি বা জনমুখী কিছু সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।
নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন দপ্তরের চলতি কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।










