Home / খবর / রাজ্য / বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকে বসছে কমিশন।

সোমবার সকালে রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপি-দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের। এই বৈঠকে জেলার নিরাপত্তা ব্যবস্থা, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং ভোট পরিচালনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর।

বিকেলে রাজ্য পুলিশের নোডাল অফিসারদের সঙ্গেও পৃথক বৈঠক করবে কমিশন। পাশাপাশি নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আধা সামরিক বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও আলোচনা করা হবে।

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই আগাম পরিস্থিতি পর্যালোচনায় নেমেছে নির্বাচন কমিশন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোট ঘোষণার আগে এই বৈঠকগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *