Home / খবর / রাজ্য / কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দিচ্ছেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দিচ্ছেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে

কোলফিল্ড টাইমস: ফের পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতেই তিনি কলকাতায় এসে পৌঁছন এবং রাজভবনে রাত্রিযাপন করেন। বিমানবন্দরে নেমেই কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা। এছাড়াও থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যার উদ্বোধন করবেন মোদী।

গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তাই নির্বাচনের মুখে পরপর প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ভোটের আগে প্রধানমন্ত্রীর ঘন ঘন রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার আড়ালে কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *