Home / খবর / রাজ্য / খসড়া তালিকায় নেই নাম, শুনানিতে ডাকা হল কাকলি ঘোষ দস্তিদারের ২ পুত্রকে

খসড়া তালিকায় নেই নাম, শুনানিতে ডাকা হল কাকলি ঘোষ দস্তিদারের ২ পুত্রকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা। নির্বাচন কমিশনের নোটিসে চার জনকে নথি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাংসদের বৃদ্ধা মা, বোন এবং দুই ছেলে। বিষয়টি ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘হেনস্তা’র অভিযোগ তুলে সরব হয়েছেন কাকলি।

জানা গিয়েছে, কাকলির মা ও বোন বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যমগ্রামের ভোটার। সাংসদের দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক এবং তাঁরা কলকাতার ভোটার। কেন তাঁদের শুনানিতে ডাকা হয়েছে, তা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের নামের ‘ম্যাপিং’ না মেলায় এই নোটিস পাঠানো হয়েছে।

এই নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছামতো কাজ করছে। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এভাবে ডাকা হলে সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে, তা সহজেই বোঝা যায় বলে মন্তব্য করেছেন তিনি। এই প্রসঙ্গে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করার কথা সাংসদের।

উল্লেখ্য, শনিবার থেকেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারকে, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও ‘ম্যাপিং’ হয়নি বা যাঁরা নিজের বা আত্মীয়ের তথ্য দিতে পারেননি। সেই তালিকাতেই পড়েছেন কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্য।

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *