Home / খবর / শিল্প-বাণিজ্য / বিজনেস কনক্লেভ থেকে জিএসটি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

বিজনেস কনক্লেভ থেকে জিএসটি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

বিজনেস কনক্লেভে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শেষ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক দিনের শিল্প সম্মেলন ‘বিজনেস কনক্লেভ’-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশের শিল্পপতি ও বণিকমহলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মঞ্চ থেকেই জিএসটি ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জিএসটি চালু হওয়ার ফলে রাজ্যগুলির আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি আগেও বারবার অভিযোগ তুলেছেন। এ দিনও সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, এখন রাজ্যের নিজস্ব কোনও কর নেই, দেশে কার্যত একটাই কর ব্যবস্থা রয়েছে—জিএসটি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, জিএসটি চালুর সময় বলা হয়েছিল এতে রাজ্যগুলির লাভ হবে। সেই সময় অর্থনীতিবিদ অমিত মিত্র অভিন্ন কর কাঠামোর পক্ষে সওয়াল করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে বলে দাবি করে মমতা বলেন, জিএসটির উপরেও টাকা কেটে নেওয়া হচ্ছে এবং তাঁর রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *