প্রয়াত মুকুল রায়কে সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হল। শোকস্তব্ধ পরিবেশে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। রবিবার গভীর রাতে কলকাতা-র একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ছবি: রাজীব বসু













