Home / খবর / রাজ্য / ১৪৯ পুলিশ  আধিকারিককে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

১৪৯ পুলিশ  আধিকারিককে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

বিধানসভা নির্বাচনের আগে আবারও এক বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে একাধিক পুলিশ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে,৮১ জন পুলিশ ইনস্পেক্টরকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। সরানো হল ৬৮ জন সাব-ইনস্পেক্টরকেও। কমিশন জানিয়ে দিয়েছে, এই আধিকারিকেরা ভোটের কোনও কাজের সঙ্গে আর যুক্ত থাকতে পারবেন না।

যাঁদের সরানো হয়েছে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নিরপেক্ষতা ও অতীত কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই কারণেই তাঁদের নির্বাচন ডিউটির জন্য অনুপযুক্ত বলে মনে করা হয়েছে।

নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশনের তরফে গত কয়েকদিন ধরেই প্রশাসনিক ও পুলিশ স্তরে একাধিক রদবদল করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

যাঁদের সরানো হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনকে অন্য প্রশাসনিক দায়িত্বে পাঠানো হতে পারে। তবে তাঁরা আর কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন না।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *