Home / খবর / রাজ্য / কলকাতাশ্রী প্রতিযোগিতার আবেদন শুরু, নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রচারে থাকছেন ঋতুপর্ণা

কলকাতাশ্রী প্রতিযোগিতার আবেদন শুরু, নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রচারে থাকছেন ঋতুপর্ণা

‘কলকাতাশ্রী’ পুরস্কারের প্রাকপর্বের অনুষ্ঠান। ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘কলকাতাশ্রী’ পুরস্কারের প্রাকপর্বের অনুষ্ঠান সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল। মঞ্চে ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মেয়র পারিষদ দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অসীম বসুসহ আরও অনেকে।

এই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, কলকাতা পুরসভার দুর্গাপুজো প্রতিযোগিতা ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বার থেকে শহরের সমস্ত দুর্গাপুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক বিভাগে পুরস্কার থাকবে এবং সেই পুরস্কারের আর্থিক মূল্যও হবে উল্লেখযোগ্য। তবে নিয়ম অনুযায়ী, মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-পারিষদদের ওয়ার্ড এলাকার পুজো এই প্রতিযোগিতার আওতার বাইরে থাকবে।

‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে শহরের দুর্গোৎসবকে আরও বৈশিষ্ট্যময় করে তুলছে। পুরসভার আশা, এ বছরের প্রতিযোগিতা আরও বেশি সংখ্যক আয়োজনকে যুক্ত করবে এবং আন্তর্জাতিক স্তরে কলকাতার দুর্গোৎসবের প্রচারে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখযোগ্যভাবে, এ বছর কলকাতার দুর্গোৎসবকে বিশ্বজনীন করে তোলার উদ্যোগের অঙ্গ হিসেবে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে বিশেষ প্রচার আয়োজন করা হচ্ছে। সেখানে ‘ফেস অফ বেঙ্গল’ হিসাবে উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *