Home / খবর / দেশ / আজ শুরু সংসদের শীতকালীন অধিবেশন, একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার সম্ভাবনা

আজ শুরু সংসদের শীতকালীন অধিবেশন, একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন বসবে, যা সাধারণত প্রায় ২০ দিন চললেও এবার কিছুটা সংক্ষিপ্ত হচ্ছে। এই অধিবেশনে সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বিরোধী দলগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এসআইআর সংক্রান্ত বিষয় এবং দিল্লি বিস্ফোরণ নিয়ে বিস্তারিত আলোচনা তারা অবশ্যই চাইবে। তাই অধিবেশনের শুরু থেকেই সরকার–বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক ও আলোচনায় সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন নিয়ে প্রকাশিত পরিসংখ্যান প্রমাণ করছে সংসদের কার্যকারিতার গুরুতর অবনতি হয়েছে। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য অনুযায়ী, এই সময়ে লোকসভা নির্ধারিত সময়ের মাত্র ২৯ শতাংশ এবং রাজ্যসভা ৩৪ শতাংশ সময় কাজ করতে পেরেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *