Home / খবর / দেশ / বোনের বিয়ে, ১৪ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ

বোনের বিয়ে, ১৪ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ

বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রাক্তন জেএনইউ ছাত্র ও মানবাধিকারকর্মী উমর খালিদকে ১৪ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লির কর্করডুমা আদালত। ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জামিনে থাকবেন। খালিদের বোনের বিয়ে নির্ধারিত হয়েছে ২৭ ডিসেম্বর।

অতিরিক্ত সেশন বিচারক সমীর বাজপেয়ীর আদালতে তাঁর আবেদন শুনানি হয় এবং পারিবারিক অনুষ্ঠানের কারণে সাময়িক মুক্তির অনুরোধ বিবেচনা করেই আদালত এই নির্দেশ দেয়। খালিদ দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত এবং ইউএপিএ-সহ বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। মামলাটি এখনও বিচারাধীন, এবং একাধিক অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

এর আগে উমর খালিদ দিল্লি হাই কোর্ট ও ট্রায়াল কোর্ট—দুই জায়গাতেই জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তা খারিজ হয়। তবে দু’ বছর আগে আরেক বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। পারিবারিক কারণেই এবার দ্বিতীয়বারের মতো সাময়িক মুক্তির সুযোগ পেলেন তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *