Home / খবর / দেশ / রাজ্যসভা নির্বাচন: পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে ৩৭ আসনে ভোট ১৬ মার্চ

রাজ্যসভা নির্বাচন: পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে ৩৭ আসনে ভোট ১৬ মার্চ

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শূন্য হতে চলা আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি আসনে নির্বাচন হবে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি জারি হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ৯ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সেদিনই বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে। ২০ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে কয়েকজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। পাশাপাশি সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর মেয়াদও শেষ হচ্ছে। এছাড়া রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটকে ঘিরে বিভিন্ন রাজ্যে জোর তৎপরতা শুরু হবে শীঘ্রই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *