Home / খবর / দেশ / ডিসেম্বরেই আসছে নতুন আধার কার্ড, থাকছে না নাম-ঠিকানা, শুধু ছবি ও কিউআর কোডেই মিলবে সব তথ্য

ডিসেম্বরেই আসছে নতুন আধার কার্ড, থাকছে না নাম-ঠিকানা, শুধু ছবি ও কিউআর কোডেই মিলবে সব তথ্য

প্রতীকী ছবি

আগামী মাস থেকেই বদলে যাচ্ছে আধার কার্ডের চেহারা। ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইনের আধার কার্ড চালু করতে চলেছে ইউআইডিএআই। সংস্থার সিইও ভুপেশ কুমার জানিয়েছেন, নিরাপত্তা আরও বাড়াতেই এই বড় পরিবর্তন আনা হচ্ছে।

নতুন আধার কার্ডে আর থাকবে না নাগরিকদের নাম, ঠিকানা বা ব্যক্তিগত তথ্য। কার্ডে থাকবে শুধু ছবি ও একটি বিশেষ কিউআর কোড। ওই কিউআর কোডেই লুকিয়ে থাকবে আধার সংক্রান্ত সব তথ্য। তথ্য যাচাই করতে স্ক্যান করতে হবে নতুন আধার অ্যাপ দিয়ে। বর্তমানে ব্যবহৃত mAadhaar অ্যাপের পরিবর্তে আসছে একেবারে নতুন আধার অ্যাপ, যার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য।

ইউআইডিএআই জানাচ্ছে, হোটেল, ইভেন্ট সংগঠক বা বিভিন্ন সংস্থা বহু সময় আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করে রাখে। এতে তথ্যচুরির আশঙ্কা বাড়ে এবং আধার আইনেরও লঙ্ঘন হয়, কারণ অফলাইনে আধারের প্রতিলিপি জমা রাখা যায় না। তাই তথ্যচুরি রুখতেই আধার কার্ডকে ব্যক্তিগত পরিচয়ের বদলে যাচাইকরণ-নির্ভর কিউআর ভিত্তিক পরিচয়পত্রে পরিণত করার পরিকল্পনা করেছে ইউআইডিএআই।

যদিও নতুন ডিজাইন এখনও ভাবনার পর্যায়ে আছে। ইউআইডিএআই প্রধান জানিয়েছেন, ডিসেম্বর থেকেই নতুন আধার বিতরণ শুরু হবে। ভেরিফিকেশনের জন্য নতুন আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। এর ফলে কে, কখন, কোথায় আপনার তথ্য যাচাই করল—সবই নথিভুক্ত থাকবে ইউআইডিএআই-এর কাছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *