Home / খবর / দেশ / অনুমান-নির্ভর! আবগারি নীতি মামলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিয়ে সিবিআইকে কড়া ভর্ৎসনা দিল্লি আদালতের

অনুমান-নির্ভর! আবগারি নীতি মামলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিয়ে সিবিআইকে কড়া ভর্ৎসনা দিল্লি আদালতের

দিল্লি সরকারের বাতিল হয়ে যাওয়া আবগারি নীতিকে ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই-এর ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল দিল্লির একটি আদালত। শুক্রবার রাউজ অ্যাভিনিউ কোর্ট সিবিআইয়ের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ কার্যত উড়িয়ে দিয়ে জানায়, গোটা মামলার ভিত্তিই দুর্বল ও অনুমান-নির্ভর।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্তকে খালাস করে দিয়ে আদালত জানায়, অভিযোগকারীপক্ষের বর্ণনা ছিল কল্পনানির্ভর, আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং প্রমাণের বদলে পূর্বধারণার ওপর দাঁড়ানো।

২০২২ সালে শুরু হওয়া এই মামলায় অভিযোগ ছিল, তৎকালীন কেজরিওয়াল সরকারের কিছু আধিকারিক ঘুষ নিয়ে এমন এক আবগারি নীতি প্রণয়ন করেছিলেন, যাতে নির্দিষ্ট কয়েকটি মদ প্রস্তুতকারক ও বিপণন সংস্থা লাভবান হয়। আরও অভিযোগ ওঠে, ‘সাউথ গ্রুপ’ নামে একটি মদ ব্যবসায়ী চক্র আম আদমি পার্টি ও তাদের নেতাদের বিপুল অর্থ দিয়েছিল, যাতে তাদের পক্ষে সুবিধাজনক নীতি গৃহীত হয়।

রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক জিতেন্দ্র সিংহ রায়ে সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি শুধু তদন্তের সমালোচনাই করেননি, বরং তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন, কারণ তিনি তথ্য-প্রমাণের প্রতি “সম্পূর্ণ উপেক্ষা” করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *