Home / খবর / উন্নয়ন বনাম পরিবেশ দূষণ: টেকসই ভবিষ্যতের খোঁজে সেমিনার সোনারপুর মাইজ আরএম ল’ কলেজে

উন্নয়ন বনাম পরিবেশ দূষণ: টেকসই ভবিষ্যতের খোঁজে সেমিনার সোনারপুর মাইজ আরএম ল’ কলেজে

শিল্পায়নের প্রসার ও পরিবেশ দূষণের আশঙ্কার দ্বন্দ্বকে সামনে রেখে এক সেমিনারের আয়োজন করল মাইজ আরএম ল’ কলেজে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সোনারপুরের সাহেবপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সেমিনার।

“কনফ্লিক্ট বিটুইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড থ্রেট অফ পলিউশন: রেগুলেটরি স্ট্র্যাটেজিস ফর সাসটেইনেবল ফিউচার” শীর্ষক এই আলোচনাচক্রে উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যকার আইনি টানাপোড়েন নিয়ে বিশদ আলোচনা হয়। আয়োজকদের বক্তব্য, শিল্পোন্নয়ন ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার যেমন অর্থনৈতিক অগ্রগতির জন্য জরুরি, তেমনই পরিবেশ রক্ষায় প্রয়োজন কঠোর নিয়ন্ত্রণমূলক নীতি। এই দ্বন্দ্ব কমিয়ে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

এ দিনের সেমিনারে পরিবেশ আইন, শিল্পনীতি ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়, (চেয়ারপারসন, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন) নিজের দীর্ঘ বক্তৃতায় উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার দিকগুলোকে তুলে ধরেন।

পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক আইনি চ্যালেঞ্জ নিয়ে আগ্রহী ছাত্রছাত্রী, গবেষক ও আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *