Home / খবর / রাজারহাটে পথ চলা শুরু করল ‘ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট’, সূচনালগ্নে সঙ্গী হলেন অপরাজিতা আঢ্য, রহিম, অ্যালভিটোরা

রাজারহাটে পথ চলা শুরু করল ‘ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট’, সূচনালগ্নে সঙ্গী হলেন অপরাজিতা আঢ্য, রহিম, অ্যালভিটোরা

রাজারহাটের কালিকাপুর-কাশীনাথপুর এলাকায় পথচলা শুরু করল ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট। ব্যাঙ্কোয়েটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শনিবার সন্ধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য, বিশিষ্ট ফুটবলার রহিম নবি ,অ্যালভিটো ডি কুনহা, স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রমুখ। এ দিন আয়োজকদের পক্ষ থেকে তারক বসু বলেন, নতুন এই ব্যাঙ্কোয়েট হলকে কেন্দ্র করে এলাকায় সামাজিক অনুষ্ঠান, বিবাহ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের নতুন ঠিকানা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের তরফে বিভাস বন্দ্যোপাধ্যায়ের দাবি, আধুনিক পরিকাঠামো ও নান্দনিক পরিবেশে অতিথিদের জন্য বিশেষ অভিজ্ঞতা তুলে ধরবে এই নতুন অনুষ্ঠান ভবন। সবার কথা মাথায় রেখে এর ভাড়াও সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। রবিবার থেকেই বুকিং শুরু হচ্ছে।

প্রায় ৮ হাজার স্কয়ার ফুট জমিতে গড়ে উঠেছে এই ব্যাঙ্কোয়েট। যার বেশির ভাগ অংশই খোলা আকাশের নীচে প্রাণ খুলে আনন্দের জন্য পর্যাপ্ত। ফুলে ফুলে ভরা এক মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান আরও বেশি করে উপভোগ্য হয়ে উঠবে বলে দাবি আয়োজকদের। ব্যাঙ্কোয়েটের নামকরণের সঙ্গে সাযুজ্য রেখেই এটিকে সাজানো হয়েছে। যা দেখে আপ্লুত অ্যালভিটো বলেন, ‘পুরো পরিবেশ দেখে একটা কথাই বলতে চাই, মোগাম্বো খুশ হুয়া’। পাশাপাশি এই উদ্যোগে বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রহিম নবি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *