Home / খবর / স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তনের ১২৯তম বর্ষপূর্তি উদ্‌যাপন

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তনের ১২৯তম বর্ষপূর্তি উদ্‌যাপন

ছবি: রাজীব বসু

বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ-এর শিকাগো বিজয়যাত্রার পর কলকাতায় প্রত্যাবর্তনের ১২৯তম বার্ষিকী উপলক্ষে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্যোগে ছিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

বজবজ থেকে শিয়ালদহে

বজবজ থেকে শুরু হয়ে শোভাযাত্রা শিয়ালদহ অতিক্রম করে স্বামীজীর বাড়ি—স্বামী বিবেকানন্দের বাড়ি—এ পৌঁছয়। সেখান থেকে শ্যামবাজার হয়ে শোভাযাত্রার সমাপ্তি হয় আলমবাজার মঠ-এ।

পথজুড়ে ভক্তদের উচ্ছ্বাস, দেশাত্মবোধক সঙ্গীত ও স্বামীজীর বাণী উচ্চারণে মুখর হয়ে ওঠে এলাকা। বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের প্রতিনিধিরাও শোভাযাত্রায় অংশ নেন।

আলমবাজারে শোভাযাত্রায় অগুন্তি মানুষের ভিড়

পরিশেষে আলমবাজার মঠে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান, আরতি ও সন্ন্যাসীদের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *