Home / খবর / ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসবের আবহ

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসবের আবহ

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও কলকাতা ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পারিবারিক মিলনমেলা। বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সারাদিন ধরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় মেয়ো রোডের কাবাডি ফেডারেশন গ্রাউন্ডে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুবীর সরকার। তিনি ছাড়াও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, পূর্ণেন্দু চক্রবর্তী এবং সম্পাদক ইমন কল্যাণ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য-সহ বহু বিশিষ্ট সাংবাদিক ও অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুবীর সরকার বলেন, এই আয়োজন শুধুমাত্র খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে এক সুন্দর পারিবারিক পরিবেশ তৈরি হয়েছে। সুযোগ পেলে আরও আগে উপস্থিত হতে পারলে ভালো লাগত বলেও মন্তব্য করেন তিনি।

ক্লাব সম্পাদক ইমন কল্যাণ সেন বলেন, ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের সক্রিয় সহযোগিতাতেই এ দিনের অনুষ্ঠান সফল হয়েছে। তাঁর কথায়, এই আয়োজন আবারও প্রমাণ করে দিল, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব সত্যিই একটি পরিবারের মতো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *