# Latest Bangla News ## Posts - [টি২০ বিশ্বকাপ: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে কলম্বোতে কড়া নিরাপত্তা, বৃষ্টির পূর্বাভাস](https://coalfieldtimes.com/news/sports/tight-security-in-colombo-ahead-of-india-pakistan-high-voltage-match-in-t20-world-cup-rain-forecast/): টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে কলম্বোতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। আগামী রবিবার, ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ম্যাচ উপলক্ষে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মুখপাত্র এফ টি উটলার জানান, দল দুটি শ্রীলঙ্কায় পৌঁছনোর মুহূর্ত থেকে বিমানবন্দরে ফিরে যাওয়া পর্যন্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। তিনি বলেন, “শ্রীলঙ্কা পুলিশ অত্যন্ত বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত করেছে। কোনও ঝুঁকি নেওয়া হবে না।” সরকারও জানিয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শকদের ম্যাচ শুরুর অনেক আগে মাঠে পৌঁছতে - [‘যুবসাথী’-সহ একাধিক প্রকল্পে রাজ্য জুড়ে ক্যাম্প শুরু রবিবার](https://coalfieldtimes.com/news/news-state/camps-across-the-state-for-multiple-projects-including-yubasathi-begin-on-sunday/): ‘যুবসাথী’ প্রকল্পকে সামনে রেখে রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। তার আগে ছুটির দিনেই সব জেলার জেলাশাসকদের নিয়ে জরুরি প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচির অংশ হিসেবেই এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্প চালু হবে। তার আগে প্রকল্পের বাস্তবায়ন, আবেদন প্রক্রিয়া এবং উপভোক্তাদের তথ্য সংগ্রহের কাজ এগিয়ে নিতেই এই উদ্যোগ। ‘যুবসাথী’র পাশাপাশি ভূমিহীন ক্ষেতমজুর, অন্যান্য কৃষক এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারাও এই ক্যাম্পে আবেদন বা পরিষেবা পাবেন। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প চলবে। প্রতিদিন - [মোদীর শুভেচ্ছায় কৃতজ্ঞ বিএনপি, ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদারের আশাপ্রকাশ](https://coalfieldtimes.com/news/world/bnp-grateful-for-modis-wishes-hopes-to-strengthen-constructive-ties-with-india/): বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানাল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তারা আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে প্রধানমন্ত্রী মোদীর বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি বলেছে, “মাননীয় নরেন্দ্র মোদী, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পেছনে তারেক রহমানের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।” বিএনপি জানিয়েছে, এই নির্বাচনী ফলাফল দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। বলা হয়েছে, “এই ফলাফল প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আমাদের নেতৃত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছে।” দলটি আরও - [জাতীয় সড়কে হারকিউলিস অবতরণ, ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী](https://coalfieldtimes.com/news/news-india/hercules-lands-on-national-highway-narendra-modi-creates-history/): অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে শনিবার অবতরণ করল ভারতীয় বায়ুসেনার সি-১৩০ জে হারকিউলিস বিমান। সেই বিমানে সওয়ার ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাবুয়া বিমানঘাঁটি থেকে উড়ে তিনি পৌঁছন ডিব্রুগড়ের মোরানে, যেখানে তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ পথ বা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি। মোরান বাইপাসের উপর ৪.২ কিলোমিটার দীর্ঘ এই অবতরণ পথেই সফলভাবে নামে হারকিউলিস। জাতীয় সড়কে অবতরণকারী দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন মোদী। অবতরণের পর সেখান থেকেই তিনি গুয়াহাটির উদ্দেশে রওনা দেন। #WATCH | Assam: Indian Air Force's Rafale took off from the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh. PM Narendra Modi and others watched the - [এসআইআর শুনানি শেষ! চূড়ান্ত তালিকা থেকে কত নাম বাদ পড়ছে](https://coalfieldtimes.com/news/news-state/sir-hearing-ends-6-25-lakh-names-excluded-for-now/): রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পর্বের শুনানির কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, আপাতত ৬ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই শুনানিতে হাজির হননি। তবে যাঁরা শুনানিতে অংশ নিয়েছেন, তাঁদের জমা দেওয়া নথি যাচাই এখনও চলছে। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে কমিশন। শনিবার ছিল রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। সিইও দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ শুনানির কাজ সম্পন্ন হয়েছে। কমিশনের হিসাব বলছে, শুনানি শেষে ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়ার তালিকায় রয়েছে। তবে শুনানিতে হাজির - [এডিপিসিতে বড় রদবদল! থানার ওসি ও ফাঁড়ি'র ইনচার্জ-সহ ১৮ পুলিশ আধিকারিকের বদলি](https://coalfieldtimes.com/news/west-bengal/big-reshuffle-in-adpc-18-police-officers-including-police-station-oc-and-outpost-in-charge-transferred/): আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-তে বড় প্রশাসনিক রদবদল করা হল। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি হওয়া আদেশ (সিও নং ৬৬৮/২০২৬) অনুযায়ী মোট ১৮ জন পুলিশ আধিকারিকের বদলি করা হয়েছে। জনস্বার্থ ও প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।জারি করা নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট সকল আধিকারিককে অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির তালিকা: ১) এসআই শেখ রিয়াজউদ্দিন — এনটিএস থানা থেকে অন্ডাল থানা২) এসআই অভিজিৎ সিংহ রায় — অন্ডাল থানা থেকে এনটিএস থানা৩) এসআই সৌমেন বন্দ্যোপাধ্যায় — হিরাপুর থানা থেকে আসানসোল নর্থ থানা৪) এসআই কর্তার সিং — আসানসোল নর্থ থানা থেকে - [রাস্তাতেই সাইলেন্সার খুলে দিল পুলিশ, বাইক ধরতে বিশেষ অভিযান](https://coalfieldtimes.com/news/west-bengal/police-remove-silencer-on-the-road-special-operation-to-seize-bikes/): রূপনারায়ণপুর (কুলটি): বেপরোয়া গতি আর কান ফাটানো আওয়াজ, পথ চলতি মানুষকে ভয় পাইয়ে দেয়। তাদের বুকে ঢিপ ঢিপ আওয়াজ উঠতে থাকে। এইসব বাইক ধরার জন্য পুলিশের কাছে বারবার আবেদন নিবেদন করেন সাধারণ মানুষ। এবার তাদের শায়েস্তা করার জন্য পথে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। কমিশনারেটের ডিসিপি ট্রাফিকের নির্দেশে সমগ্র এলাকা জুড়েই অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। ১১ ফেব্রুয়ারি রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার মুচিডি প্রতাপপুর মোড়ে এই অভিযান চালায় কুলটি ট্রাফিক পুলিশ। সেখানে মডিফায়েড সাইলেন্সার সহ বাইক গুলিকে আটক করে, তাদের শব্দ মাত্রা পরিমাপ করা হয় এবং বেআইনি সাইলেন্সারগুলিকে রাস্তার মধ্যেই খুলে ফেলা হয়। ‌ তাছাড়া নির্দিষ্ট বিধি অনুযায়ী তাদের জরিমানা - [কয়লা পাচার মামলায় শনিবার আবারও মনোরঞ্জন মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে ডাকল ইডি, তলব এক বালি কারবারিকেও](https://coalfieldtimes.com/news/west-bengal/coal-smuggling-case-ed-again-calls-manoranjan-mondal-to-cgo-complex-on-saturday-summons-a-sand-trader-too/): আসানসোল : কয়লা পাচার মামলায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলকে। শনিবার সকালে এই পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে। এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে দুর্গাপুরের বাসিন্দা বালি কারবারি প্রবীর দত্তকে। এর আগে গত সোমবার ৯ ফেব্রুয়ারি ইডি সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল রানিগঞ্জ ও দুর্গাপুরের বাসিন্দা কয়লা কারবারি মামা – ভাগ্নে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। সেদিন ডেকে পাঠানো হয়েছিল পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলকেও। কিন্তু ইডি সূত্রে খবর, সেদিন তিনি যাননি। তাই তাকে শনিবার আবারও ডেকে পাঠানো হয়েছে। এখন দেখার - [প্রত্নতাত্ত্বিক কালিদাস দত্তের বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবিতে আবেদন](https://coalfieldtimes.com/news/west-bengal/petition-demanding-declaration-of-archaeologist-kalidas-duttas-house-as-heritage-site/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : অবিভক্ত চব্বিশ পরগনার ইতিহাসচর্চার পথিকৃৎ প্রত্নতাত্ত্বিক কালিদাস দত্তের মজিলপুরের ঐতিহ্যবাহী বাড়িকে ‘হেরিটেজ ভবন’ ঘোষণা করে সরকারি অধিগ্রহণ ও সংগ্রহশালায় রূপান্তরের দাবিতে বারুইপুর মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হল। বৃহস্পতিবার বিকেলে বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেনের কাছে আবেদনপত্র জমা দেন ‘কালিদাস দত্ত স্মৃতিরক্ষা সমিতি’র প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সঞ্জয় ঘোষ, কোষাধ্যক্ষ রমাপ্রসাদ চক্রবর্তী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, সদস্য বিশ্বজিৎ ছাটুই, গৌতম মণ্ডল, সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় এবং ভোলানাথ হালদার। মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জয়নগরের মজিলপুরের জমিদার দত্ত পরিবারের সন্তান কালিদাস দত্ত (জন্ম: ১০ ডিসেম্বর ১৮৯৫ – প্রয়াণ: ১৪ - [টি২০ বিশ্বকাপে বড় অঘটন, অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবোয়ে](https://coalfieldtimes.com/news/sports/t20-world-cup-zimbabwe-defeats-australia/): টি২০ বিশ্বকাপে আবারও এক বড়সড় অঘটন। ২০২৪ সংস্করণে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল। ২০২২ সালে নামিবিয়া শ্রীলঙ্কাকে পরাস্ত করে বড় ধাক্কা দেয়, আর আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয়। সেই তালিকায় নতুন সংযোজন ইতালিও—গত রাতে নেপালকে হারিয়ে তারা টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পায়। আর আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবোয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে কার্যত অসম্ভবকেই সম্ভব করেছে। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ২ উইকেটে ১৬৯ রান তোলে। শুরুটা ছিল ধীরগতির, যা নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ঠিক কৌশল নিয়েছে কি না। পরে সিকান্দার রাজা ক্রিজে এসে মাত্র ১৩ বলে অপরাজিত ২৫ রান করে ইনিংসে গতি আনেন। ওপেনার - [বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন মোদীর, সম্পর্ক মজবুত করার বার্তা](https://coalfieldtimes.com/news/world/modi-congratulates-tarique-rahman-on-bnps-victory-in-bangladesh-sends-message-of-strengthening-ties/): বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা বার্তা দেন। মোদী লিখেছেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্পর্ককে আরও মজবুত করার এবং উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা রাখি। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় ফিরতে চলেছে দলটি। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত ভোটে এ - [বাংলাদেশে বিএনপির বড় জয়ের ইঙ্গিত, তারেক রহমানকে শুভেচ্ছা মমতার](https://coalfieldtimes.com/news/world/mamata-congratulates-tarique-rahman-hints-at-bnps-big-win-in-bangladesh/): বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিক ফলাফলে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। এই আবহেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা। আগাম রমজান মোবারক।” এর পরেই তিনি তারেক রহমান, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে সম্ভাব্য জয়ের জন্য অভিনন্দন জানান। মমতার বার্তা, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” পাশাপাশি ভবিষ্যতেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ঐতিহাসিক, - [দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু, আবাসনের বাইরে দেহ উদ্ধার](https://coalfieldtimes.com/news/west-bengal/mysterious-death-of-private-hospital-nurse-in-durgapur-body-found-outside-residence/): দুর্গাপুরে মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালের নার্সের রহস্যজনক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য কাঁকসা তথা দুর্গাপুর জুড়ে । মৃত নার্সের নাম মন্দিরা পাল। বুধবার রাতের এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুরের এক বেসরকারি বি এড কলেজের সামনে এক বহুতল আবাসনে গত একবছর ধরে ওই বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফেরা ভাড়া থাকতেন । জানা গেছে, প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন ওই আবাসনে । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নাইট শিফট ডিউটি যাওয়ার জন্য বহুতল আবাসনের সামনে হাসপাতালের বাস এসে দাঁড়ায় । কিন্তু মন্দিরা পাল’কে সেই বাসে দেখা যায়নি। তারফলে তার খোঁজ শুরু হয়। কিন্তু না পাওয়া যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয় । - [ফর্টিফায়েড চাল উৎপাদন বাড়াতে জেলা ও চালকলগুলিকে কড়া নির্দেশ রাজ্যের](https://coalfieldtimes.com/news/news-state/state-issues-strict-instructions-to-districts-and-rice-mills-to-increase-fortified-rice-production/): সুমন দে চলতি খরিফ মরশুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কেনা ধান থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফর্টিফায়েড চাল উৎপাদন বাড়াতে সব জেলার খাদ্য নিয়ামক ও চালকলগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার। খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী সম্প্রতি এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নথিভুক্ত চালকলগুলিকে ইতিমধ্যেই ৬ হাজার ১৮০ মেট্রিক টন ফর্টিফায়েড ধান সরবরাহ করা হয়েছে। সেখান থেকে প্রায় ৬ লক্ষ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাদ্য দপ্তরে জমা পড়েছে মাত্র ৩ লক্ষ ২২ হাজার মেট্রিক টন চাল। ফলে উৎপাদনের গতি - [ডাকাতির আগেই গ্রেফতার, জয়নগর পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ছক](https://coalfieldtimes.com/news/west-bengal/arrested-before-robbery-plan-foiled-by-jaynagar-police/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশে বুধবার গভীর রাতে নলিকাটা মোড় এলাকায় টহলদারি চালানো হয়। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জবায়েত সরদার (৪০)। তাঁর বাড়ি জয়নগর থানার কাশিপুর কামারিয়া এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। বৃহস্পতিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ - [সপ্তাহের শেষে উধাও শীতের আমেজ, বাড়বে তাপমাত্রা! জানাল আলিপুর আবহাওয়া দফতর](https://coalfieldtimes.com/news/news-state/winter-mood-to-disappear-by-the-end-of-the-week-temperature-to-increase-alipore-meteorological-department-says/): কয়েকদিনের হালকা শীতের পর দক্ষিণবঙ্গে ফের বাড়ছে তাপমাত্রা। রাতের দিকে সামান্য শীত-শীত ভাব থাকলেও সকাল থেকেই উষ্ণতার ছাপ স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকা পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে। তবে শুক্রবার এবং সোমবার ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই সকালবেলা কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। এতদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম - [কারচুপির অভিযোগ, বিস্ফোরণ-হিংসার আবহে শেষ বাংলাদেশের ভোট, শুরু গণনা](https://coalfieldtimes.com/news/world/bangladesh-election-ends-amid-allegations-of-rigging-explosions-and-violence-counting-begins/): দিনভর উত্তেজনা, কারচুপির অভিযোগ এবং বিচ্ছিন্ন হিংসার ঘটনার মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোট। খুলনা সদরে এক বিএনপি নেতার মৃত্যুর খবর সামনে এসেছে। বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে যেসব কেন্দ্রে ভোটারদের লাইন ছিল বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত ছিলেন, সেখানে ভোটগ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রক্রিয়া চালু রাখা হয়। এবারই প্রথম বাংলাদেশে সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা হল। পাশাপাশি, প্রথমবারের মতো চালু করা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থাও। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা নির্ধারিত সময় অনুযায়ী চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র - [বাংলাদেশে ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ, গোপালগঞ্জে আহত আনসার সদস্য-সহ তিন](https://coalfieldtimes.com/news/world/cocktail-bomb-explodes-at-polling-station-in-bangladesh-three-including-ansar-member-injured-in-gopalganj/): বাংলাদেশে নির্বাচনের দিন গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রের বাইরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের সুরক্ষাবাহিনী ‘আনসার’-এর দুই সদস্য এবং এক নাবালিকা। আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল হোসেন এবং আমেনা খানম (১৪)। আমেনা এক ভোটারের সঙ্গে কেন্দ্রে এসেছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে কেন্দ্রের মূল ফটক আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে এই - [মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, ভাষা নিয়ে হামলার অভিযোগে উত্তাল রাজনীতি](https://coalfieldtimes.com/news/news-india/purulia-migrant-worker-murdered-in-maharashtra/): মহারাষ্ট্রে ফের খুন হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। নিহত সুখেন মাহাতো (নাম পরিবর্তিত নয়) পুরুলিয়ার বান্দোয়ান এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পুণেতে থাকতেন। তাঁর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখেনের মুখে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, সুখেনই ছিলেন তাঁদের একমাত্র রোজগেরে সদস্য। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা - [ভারত বন্‌ধে কেরলে জনজীবন বিপর্যস্ত, তামিলনাড়ুতেও বিক্ষোভ](https://coalfieldtimes.com/news/news-india/bharat-bandh-in-kerala/): ছবি: শ্রয়ন সেন কেন্দ্রের “কৃষকবিরোধী” ও “শ্রমিকবিরোধী” নীতির প্রতিবাদে ডাকা দেশব্যাপী ভারত বন্‌ধে বৃহস্পতিবার কেরলে জনজীবন কার্যত থমকে। রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। একাধিক জায়গায় বিক্ষোভকারীরা গাড়ি আটকে দেন, ফলে প্রধান সড়কগুলিতে ব্যাপক প্রভাব পড়ে। বিভিন্ন শ্রমিক সংগঠন এই বন্‌ধের ডাক দেয়। তাঁদের দাবি, শ্রমবিরোধী কোড প্রত্যাহার করতে হবে এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএ) আগের মতো চালু রাখতে হবে। ইউনাইটেড ফার্মার্স ফ্রন্ট, কৃষক-শ্রমিক সংগঠন এবং সিপিআই(এম) ও সিপিআই-সহ একাধিক রাজনৈতিক দল এই বন্‌ধকে সমর্থন জানায়। কেরলে কেএসআরটিসি বাস, বেসরকারি বাস, অটোরিকশা - [ডাকাতির ছক ভেস্তে দিল কুলতলি থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই](https://coalfieldtimes.com/news/west-bengal/kultali-police-foil-robbery-plot-arrest-two-with-firearms/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কুলতলিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার বিশেষ দল। ধৃতদের নাম আমজেদ মোল্লা ও হোসেন লস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানার জজের হাট এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কুলতলি থানার আইসি স্বপন বিশ্বাসের নির্দেশে একটি বিশেষ দল অভিযানে নামে। কয়ালের মোড় সংলগ্ন প্রীতি ভাটার কাছে হানা দেয় পুলিশ। অভিযোগ, সেখানে ডাকাতির উদ্দেশ্যে ৬ থেকে ৭ জনের একটি দল জড়ো হয়েছিল। পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। অন্ধকারের সুযোগে কয়েকজন পালাতে সক্ষম হলেও দু’জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার - [কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা শিল্প ধর্মঘটের বিরোধিতায় আইএনটিটিইউসি, বার্নপুরে সভা](https://coalfieldtimes.com/news/west-bengal/inttuc-holds-meeting-in-barnpur-to-oppose-industrial-strike-called-by-central-trade-union/): বার্নপুর : কেন্দ্রীয় সরকারের চারটি শ্রমবিধি বাস্তবায়নের বিরোধীতা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। তবে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই অংশ নিচ্ছে না। তারা সিটু, ইনটাক সহ অন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের বিরোধিতা করছে। বুধবার এই সাধারণ ধর্মঘটের বিরোধিতায় আইএনটিটিইউসি বার্নপুরের টানেল গেটের সামনে একটি সভা করে। সেই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসি নেতা উৎপল সেন বলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দলের শ্রমিক সংগঠন যেকোনও ধরণের ধর্মঘটের বিরুদ্ধে। তিনি আরও বলেন, তারাও চারটি শ্রমবিধির বিরোধিতা করে। কিন্তু ধর্মঘট সঠিক - [বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে কুলটি ট্র্যাফিক পুলিশের অভিযান শব্দ দূষণ রোধে কড়া পদক্ষেপ](https://coalfieldtimes.com/news/west-bengal/kulti-traffic-police-campaign-against-illegal-silencer-pipes-strict-steps-to-prevent-noise-pollution/): সালানপুর: শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও বেপরোয়া বাইকিং রুখতে কুলটি ট্র্যাফিক পুলিশের উদ্যোগে বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। বিশেষত ‘ফটফট’ শব্দ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির প্রতাপপুর মোড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বাইক আটক করে পরীক্ষা করা হয়। তার মধ্যে চারটি বাইক থেকে অবৈধ সাইলেন্সার খুলে ফেলা হয় এবং সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে জরিমানা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মূলত যুবক ও বাইকারদের সতর্ক করতেই এই বিশেষ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। - [বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, পশ্চিম বর্ধমানে ৯৪টি কেন্দ্রে হবে পরীক্ষা, প্রস্তুতি জেলা প্রশাসনের](https://coalfieldtimes.com/news/west-bengal/higher-secondary-exams-are-starting-on-thursday/): আসানসোল ও দুর্গাপুর : রাজ্যে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এই পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে। তবে, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। তা মার্চ মাসের শুরুতে হবে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমান জেলায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যা সবমিলিয়ে ২১ হাজার ৮৪৬ জন। তার মধ্যে ১৮, ৪৮৫ জন চতুর্থ সেমিস্টারের। এতে ছাত্রী ও ছাত্র সংখ্যা ১০,১০৬ ও ৮৩৭৯ জন। চতুর্থ সেমিস্টারে আসানসোল মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৫২৮ ( ছাত্রী ৫৮৬৪ ও ছাত্র ৪৬৬৪) - [বিবেকানন্দ পার্কে ভিড় বাড়ছে, সুন্দরবনে নতুন আকর্ষণ আমতলী](https://coalfieldtimes.com/news/west-bengal/crowds-are-increasing-at-vivekananda-park-amtali-is-a-new-attraction-in-the-sundarbans/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম আমতলীতে গড়ে ওঠা অত্যাধুনিক বিবেকানন্দ পার্ক এখন ভ্রমণপিপাসু মানুষের কাছে ক্রমশ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। গোসাবা বিধানসভা কেন্দ্রের এই গ্রাম দীর্ঘদিন ধরেই জঙ্গল ও নদীনির্ভর জীবনযাত্রার জন্য পরিচিত। যেখানে জলে কুমির আর ডাঙায় বাঘের আতঙ্ক নিত্যসঙ্গী, সেখানেই গড়ে উঠেছে শহুরে ছোঁয়ায় সাজানো একটি সুসজ্জিত পার্ক। এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ ও মাছ-কাঁকড়া ধরার উপর নির্ভর করে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী ও জঙ্গলে পাড়ি দেন মৎস্যজীবীরা। সেই কঠিন জীবনসংগ্রামের মাঝেও গ্রামের বুকে তৈরি হয়েছে এমন এক পরিকাঠামো, যা শহরের পার্ককেও টেক্কা দিতে পারে। বিবেকানন্দ পার্কে শিশুদের জন্য রয়েছে আধুনিক খেলাধুলার নানা সরঞ্জাম। পাশাপাশি - [সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি, দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করল কেন্দ্র](https://coalfieldtimes.com/news/news-india/new-rules-for-singing-vande-mataram/): জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই সরকারি অনুষ্ঠানে এ বার থেকে নির্দিষ্ট নিয়ম মেনে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। গান পরিবেশনের সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক মোট ১৯০ সেকেন্ড বা ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। কোন কোন সরকারি অনুষ্ঠানে জাতীয় গান গাওয়া বাধ্যতামূলক, তাও স্পষ্ট করে জানানো হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময়, রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল বা উপরাজ্যপালের আগমন-প্রস্থানের - [বিজেপি কার্যালয়ে 'সংকল্প পত্র জমার ড্রপ বক্স', আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ তাপস রায়ের](https://coalfieldtimes.com/news/west-bengal/drop-box-for-submitting-resolution-papers-at-bjp-office-tapas-roy-attacks-state-government-on-law-and-order-issues/): আসানসোল শীতলায় ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিজেপির জেলা কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘সংকল্প পত্র জমা নেওয়ার ড্রপ বক্স’ করা হল। মঙ্গলবার এই ড্রপ বক্স উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহসভাপতি তথা রাজ্য সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান তাপস রায়। পরে তাপস রায় বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে নানা ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ করেন। তিনি বলেন, এই মুহূর্তে গোটা রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশকে ব্যবহার করে দলদাসে পরিনত করেছে। তাপস রায়ের কাছে জানতে চাওয়া হয় যে, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে, বাবরি মসজিদ নির্মাণের কাজ ১১ ফেব্রুয়ারি - [আসানসোল পুরনিগমের বিরুদ্ধে সরব দলেরই শ্রমিক নেতা, পার্ক তৈরি করে নার্সারিকে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দোকানদারদের](https://coalfieldtimes.com/news/west-bengal/labor-leader-against-asansol-municipal-corporation-shopkeepers-protest-over-park-construction-and-nursery/): আসানসোলের জিটি রোডের লোকো ট্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকার ছোট দোকানদাররা মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন বছর আগে, আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ শহর সৌন্দর্যায়নের নামে ওই এলাকায় জিটি রোডের পাশে ৪২ জন ছোট দোকানদারদের দোকানগুলি সরিয়ে দেয়। সেই সময় পুর কর্তৃপক্ষ তাদেরকে বিকল্প দোকান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু অভিযোগ, বেশিরভাগ দোকানদার এখনো পর্যন্ত তাদের দোকান করার জন্য জায়গা পাননি। ওই জায়গায় পুরনিগম কর্তৃপক্ষ প্রায় দেড় কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করে। সেই পার্কে একজন ব্যবসায়ীকে নার্সারি চালানোর অনুমতি দেওয়া হয়। এদিন সকালে ক্ষুব্ধ দোকানদাররা সেই পার্কে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান। সেই সময় সেখানে পৌঁছান রাজ্যের শাসক দল - [কয়লা পাচার মামলা, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজত রানিগঞ্জ ও দুর্গাপুরের কারবারি চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁয়ের](https://coalfieldtimes.com/news/west-bengal/coal-smuggling-case-ed-remands-raniganj-and-durgapur-businessmen/): আসানসোল : কয়লা পাচারের কলকাতায় হওয়া নতুন মামলায় এবার গ্রেফতার হল রানিগঞ্জ ও দুর্গাপুরের দুই কয়লা কারবারি চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতা ও প্রশ্নের উত্তর না দেওয়ায় এই দুজনকে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। এই দুজনের পাশাপাশি সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। মঙ্গলবার সকালে ধৃত দুজনকে কলকাতায় আদালতে পেশ করে ইডি হেফাজতে নেওয়ার আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। এদের বিরুদ্ধে প্রোটেকশন মানি নিয়ে আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় বেআইনি ভাবে - [কয়লা পাচার মামলা, অভিযানের ৬ দিনের মাথায় বুদবুদ থানার ওসিকে তলব ইডির, ডাকা হল লালা ঘনিষ্ঠকেও](https://coalfieldtimes.com/news/west-bengal/coal-smuggling-case-ed-summons-budbud-police-station-oc-6-days-after-raid-lalas-close-aides-also-summoned/): আসানসোল: অভিযানের ঠিক ৬ দিনের মাথায় সোমবার কয়লা পাচার মামলায় তলব করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে। একইভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ চিন্ময় মন্ডলকেও। এদিন সকালে দুজন কলকাতায় ইডির অফিসে যান। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাতসকালেই বাংলার একাধিক জায়গায় অভিযানে চালায় ইডি। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল । সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোনপথে কার কার কাছে গেছে, তার খোঁজেই এই অভিযান ইডির। এছাড়াও কয়লা পাচারে প্রোটেকশন মানি কারা নিত, - [শিউলিদের জন্য সমবায় ইউনিয়ন গঠন, নলেন গুড় শিল্প রক্ষায় সরকারি উদ্যোগ জয়নগরের বহড়ুতে](https://coalfieldtimes.com/news/west-bengal/cooperative-union-formed-for-shiulis/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জয়নগরের বিশ্বখ্যাত মোয়ার মূল উপাদান নলেন গুড়ের উৎপাদন ও শিউলিদের জীবিকা সুরক্ষায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বহড়ুতে সরকারি উদ্যোগে শিউলিদের নিয়ে গঠন করা হল সমবায় ইউনিয়ন। একইসঙ্গে আয়োজন করা হয় বিশেষ সচেতনতা শিবিরের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যেই জয়নগরে মোয়া শিল্পকে বাঁচাতে মোয়া হাব চালু হয়েছে। এবার খেজুর গাছের রস সংগ্রহ ও নলেন গুড় তৈরির সঙ্গে যুক্ত শিউলিদের এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়ন। তাদের উদ্যোগে গঠিত হয়েছে ‘জয়নগর খেজুর গুড় অ্যান্ড পাটালি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’। সোমবার বহড়ু দিঘির পাড়ে আবদুল কাহার খানের খেজুর বাগানে এই - [রানিগঞ্জে 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি অগ্নিমিত্রা পালের](https://coalfieldtimes.com/news/west-bengal/agnimitra-pals-paray-paray-didibhai-program-in-raniganj/): রানিগঞ্জ : আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোমবার রানিগঞ্জের নূতন এগরায় এলাকায় “পাড়ায় পাড়ায় দিদিভাই” কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। বিজেপি বিধায়ক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে, তাদের জন্য কি কি কাজ করা হবে, তা জানান।পরে অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা বাংলার বর্তবান সরকার গত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের কোনও উন্নয়ন করতে পারেনি। তাই বেকার যুবকদের অন্য রাজ্যে কাজ করার জন্য চলে যেতে বাধ্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়ে তা ১৫০০ ও ১৭০০ টাকা করে মহিলাদের সন্তুষ্ট রাখতে চান। তাদের ভোট নিতে - [জামুড়িয়ায় সিআইএসএফের অভিযান, বেআইনি কয়লা-সহ ট্রাক আটক](https://coalfieldtimes.com/news/west-bengal/cisf-raids-jamuria-seizes-truck-with-illegal-coal/): জামুড়িয়া: সিআইএসএফ- এসআরপি দল এবং সিআইএসএফ কেএনটি দল শনিবার রাতে আসানসোলের জামুড়িয়া থানা বোগরাচটি গ্রামের ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় একটি যৌথ অভিযান চালায়। সেই অভিযানে ডব্লিউবি-৩৭ই-৩৪৫৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক আটক করা হয়। সেই ট্রাকে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় ২৪ মেট্রিক টন অবৈধ কয়লা বোঝাই ছিল। সেই কয়লা বোঝায় সহ ট্রাকটি আটক করা হয়। পরে সেই ট্রাক এবং কয়লার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সিআইএসএফের তরফে জানানো হয়েছে। পুলিশ জানায়, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। - [পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলকে সংযুক্ত করল নতুন রেল করিডোর, আসানসোল বোকারো মেমু ট্রেনের সূচনায় রেলমন্ত্রী](https://coalfieldtimes.com/news/west-bengal/new-rail-corridor-connects-industrial-areas-of-west-bengal-and-jharkhand/): আসানসোল: পূর্ব ভারতের শিল্প মানচিত্রে রবিবার এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। বহু প্রতীক্ষিত আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু (মেমু) ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিন এক অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে আসানসোল স্টেশনে রেল আধিকারিকদের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের সূচনা করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই ডেডিকেটেড মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা মেমু ট্রেন চালুর ফলে হাজার হাজার শ্রমিক, পড়ুয়া এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতায়াতের কষ্টের অবসান ঘটল। এর আগে তারা ব্যয়বহুল বাস এবং অনিয়মিত এক্সপ্রেস ট্রেনের ওপর নির্ভরশীল ছিলেন। এই ট্রেন - [ইডেনে ঐতিহাসিক ম্যাচের আগে শিশুদের সঙ্গে অনুশীলনে ইতালি ক্রিকেট দল](https://coalfieldtimes.com/news/sports/italy-cricket-team-practices-with-children-ahead-of-historic-match-at-eden/): টি২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ঐতিহাসিক ম্যাচের আগে আজ ইডেন গার্ডেন্সে ৩২ জন শিশুর সঙ্গে বিশেষ অনুশীলনে নামল ইতালি ক্রিকেট দল। কলকাতার বিভিন্ন স্কুলের ছেলে ও মেয়েরা এদিন ইতালির ক্রিকেটারদের সঙ্গে বল-ব্যাট করে, তাদের কাছ থেকে টিপস নেয়। ক্রিকেটাররা ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলান, টি-শার্টে অটোগ্রাফ দেন। আন্তর্জাতিক ক্রিকেটাররা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের উৎসাহিত করেন। শনিবার বিকেলে শহরে পৌঁছনোর পরই ইতালির ক্রিকেটাররা নেটে অনুশীলনের আগে ইডেন গার্ডেন্সে এসে শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। দলের কোচ মহসিন শেখের তত্ত্বাবধানে ব্যাটার ও বোলাররা শিশুদের সঙ্গে খেলেন এবং নবীন ক্রিকেটারদের উৎসাহ দেন। আইসিসি-ইউনিসেফের ‘ক্রিকেট ফর গুড’ - [ওজনদার মানুষের লঘু আচরণ এবং আম-আদমির ‘কাট্‌ল ফিশ’ তত্ত্ব](https://coalfieldtimes.com/article/creative-writings/the-light-hearted-behavior-of-overweight-people-and-the-cuttlefish-theory-of-the-common-man/): এলিট শ্রেণির বিচ্যুতি এবং তার বিপরীতে দাঁড়িয়ে থাকা আপাত-নিস্পৃহ সাধারণ মানুষের বেঁচে থাকার এক অদ্ভুত মনস্তত্ত্বের বয়ান তুলে ধরলেন অরুণাভ গুপ্ত যাঁর যা ভূমিকা ভূমিকাধারীরা কেউ-ই আম-আদমি সাধারণের তালিকায় পড়েন না। এঁদের স্ট্যাটাস অনুযায়ী এক-একেক জনের ভূমিকা থাকে। যেমন রাজনীতিদিব, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক আঙিনার এলিট পিপল ইত্যাদি-ইত্যাাদি প্রমুখ। বলা-বাহুল্য সমাজে এঁদের ভাষণ, মন্তব্য যথেষ্ট তোলপাড় ফেলে। ওজনদার মানুষের ওজনদারি ভূমিকা। চলনে-বলনে-কথনে নিজস্ব স্টাইল থাকলেও হোমওয়ার্ক মাস্ট। সেখানে ওই স্টেজে মেরে দেওয়ার মানসিকতা প্রশ্রয় পেলে গলতি অবশ্যম্ভাবী। ল্যাজে-গোবরে অবস্থা যাকে বলে। নিজে ডোবা সঙ্গে আরও। বেফাঁস বক্তব্য তবু এটা-সেটা যুক্তি খাড়া করে পাস কাটানো গেলেও, তথ্য এবং জাতীয় গান কেন্দ্র - [সংকীর্ণ স্বার্থে ধর্মের নামে ইতিহাসকে ধ্বংস, মানবজাতির লজ্জা](https://coalfieldtimes.com/article/creative-writings/destroying-history-in-the-name-of-religion-for-narrow-interests-is-a-shame-for-humanity/): (প্রথম চিত্র) সারনাথের বুদ্ধ। (দ্বিতীয় চিত্র) গবাক্ষের ভেতর বুদ্ধমূর্তি। (তৃতীয় চিত্র) হিন্দু মন্দিরে বুদ্ধমূর্তি মুকুট তপাদার হিংসা উন্মুক্ত পৃথিবী আজ। বুদ্ধের অহিংসা পরম ধর্ম। তিনি শান্তির ধর্মকে বিশ্বে স্থাপন করতে চেয়েছিলেন। কিন্ত মহাসাম্যর চিত্র আজ বিপর্যস্ত। ভারতে সারনাথের জাদুঘরে বেলেপাথরের একটি বুদ্ধমূর্তি আছে। সেখানে দেখা যায় বুদ্ধ শিক্ষাদান ও ধর্ম উপদেশ প্রচার করছেন। যা ধামেক স্তূপের কাছ থেকে পাওয়া গিয়েছিল। গৌতম বুদ্ধ অবতার, তাঁর দর্শন মানুষকে উচ্চ আদর্শতে উন্নিত করে। বুদ্ধ জীবিতকালেই পূজিত হতেন। দীর্ঘ ৭ বছর পরে বুদ্ধ যখন শাক্যবংশে ফিরেছিলেন তাঁর পুত্র ও স্ত্রী যশোধারা বৌদ্ধধর্ম অনুসরণ করেন। যখন মানবতা বিপন্ন, ওই সময়ে বুদ্ধ জগতের সকল মানুষের কাছে - [চেয়ারম্যান ও ডেপুটি মেয়রদের সঙ্গে বৈঠকে মিলল সমাধান, ধর্মঘট তুলে কাজ ফিরলেন আসানসোল পুরনিগমের সাফাইকর্মীরা](https://coalfieldtimes.com/news/west-bengal/sanitation-workers-of-asansol-municipal-corporation-ended-their-strike-and-returned-to-work/): আসানসোল : পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের সঙ্গে শনিবার দুপুরে হওয়া বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র। এরপরই ৯ দিনের মাথায় ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরলেন আসানসোল পুরনিগমের সাফাইকর্মীরা। জানা গেছে, এদিন বিকেলে বেশ কিছু এলাকায় সাফাই কর্মীরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন। রবিবার সকাল থেকে সাফাই কর্মীরা পূরো মাত্রায় কাজে নামবেন। একমাত্র বেতন বৃদ্ধি বাদে সাফাই কর্মীদের বাকি সব দাবি পুর কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে একাধিক দাবিতে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘটে নামেন। এরফলে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ হয়ে - [বাংলায় রেল পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি, দু'টি রোড ওভার ব্রিজ ও আসানসোল-বোকারো ট্রেন পরিষেবার উদ্বোধনে রেলমন্ত্রী](https://coalfieldtimes.com/news/west-bengal/major-progress-in-rail-infrastructure-in-bengal-railway-minister-inaugurates-two-road-over-bridges-and-asansol-bokaro-train-service/): কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীরভূমে সিউড়ি রোড ওভার ব্রিজের উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি আসানসোলে কুমারপুর রোড ওভার ব্রিজটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন ও আসানসোল-বোকারো ট্রেনের সূচনা করবেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান করা হবে । এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী এলাকার রেল পরিকাঠামো দৃঢ় করা, সুরক্ষা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। রেল সূত্রে জানা গেছে, সিউড়ি রেলওয়ে স্টেশনের কাছে ২২বি/টি (22B/T) নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে নবনির্মিত রোড ওভার ব্রিজটি ৪২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। এই ব্রিজটি লেভেল ক্রসিংয়ে - [প্রসেনজিতের বাড়িতে সুকান্ত-রুদ্রনীল, জল্পনার মাঝে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই দাবি বিজেপির](https://coalfieldtimes.com/entertainment/sukanta-rudranil-at-prasenjits-house-bjp-claims-it-was-a-courtesy-meeting-amid-speculation/): শনিবার সকালে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। খবর ছড়াতেই টলিউডে শুরু হয় জল্পনা—ভোটের আগে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে? তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক। জানা গিয়েছে, সম্প্রতি পদ্মশ্রী সম্মান পাওয়ায় প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে যান সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষ। এদিন অভিনেতার হাতে একটি রামলালার মূর্তি তুলে দেন সুকান্ত। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন তাঁরা। মূলত সিনেমা, অভিনয় ও ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি হালকা মেজাজে রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি - [সাংবাদিক চন্দন বন্দ্যোপাধ্যায় প্রয়াত](https://coalfieldtimes.com/news/journalist-chandan-banerjee-passes-away/): কোলফিল্ড টাইমস সাপ্তাহিক সংবাদপত্রের প্রাক্তন স্টাফ রিপোর্টার চন্দন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে তিনি লিভারের অসুখে ভুগছিলেন। শুক্রবার রাত ২টো নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। ২০০৪ সালে চন্দন বন্দ্যোপাধ্যায় কোলফিল্ড টাইমস সাপ্তাহিক সংবাদপত্রে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। জেলা ডেস্কের কাজ সামলানোর পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে তুলে ধরেছিলেন। পরে একাধিক দৈনিক সংবাদপত্র ও নিউজ পোর্টালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি অনলাইন কোলফিল্ড টাইমস-এ ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও অনিয়মিত হয়ে পড়ে। শেষ বার, গত ২৬ জানুয়ারি, কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ থেকে একটি - [বাংলায় এক দফায় বিধানসভা ভোটের জল্পনা! প্রস্তুত সিইও দফতর, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের](https://coalfieldtimes.com/news/news-state/speculations-over-single-phase-assembly-elections-in-bengal-ceo-office-ready-final-decision-by-the-commission/): রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এরই মধ্যে ক’দফায় ভোট হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বাংলায় এক দফাতেই বিধানসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন মতামত চাইলে বাংলার নির্বাচন এক দফায় করার পক্ষে সওয়াল করবে মনোজ আগরওয়ালের নেতৃত্বাধীন সিইও দফতর। এক দফাতেই গোটা নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিকভাবে তারা প্রস্তুত রয়েছে—এ কথাও জানানো হতে পারে কমিশনকে। তবে ক’দফায় ভোট হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের হাতেই। প্রতি নির্বাচনের সময়ই বাংলায় হিংসা ও অশান্তির অভিযোগ ওঠে। বোমাবাজি, সংঘর্ষের মতো ঘটনা সামনে আসে। এক দফায় ভোট - [ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করছে আমেরিকা, বাণিজ্য সমঝোতায় বিভিন্ন ক্ষেত্রে স্বস্তি](https://coalfieldtimes.com/news/world/us-is-withdrawing-additional-25-tariff-on-indian-products-trade-agreement-provides-benefits-in-various-areas/): রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে যত বিতর্ক। যা নিয়ে আগে আরোপিত ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র—শনিবার এমনই ঘোষণা করেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের জারি করা এক নির্বাহী আদেশ অনুযায়ী, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার কার্যকর হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬, মার্কিন পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যের উপর আগের সেই অতিরিক্ত শুল্ক আর প্রযোজ্য হবে না। গত গ্রীষ্ম থেকে ভারতীয় রফতানির উপর মোট শুল্ক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল, ফলে এই সিদ্ধান্তে ভারতীয় রফতানিকারকদের বড় স্বস্তি মিলবে - [গিরিমিন্ট কোলিয়ারিতে চুরির চেষ্টা, হামলায় গুরুতর জখম নিরাপত্তারক্ষী হাসপাতালে ভর্তি, ইউনিয়নের বিক্ষোভ](https://coalfieldtimes.com/news/west-bengal/attempted-theft-at-girimint-colliery-attack-on-security-guard/): আসানসোল: শুক্রবার ভোর প্রায় রাত ২টা নাগাদ ইসিএল-এর অন্তর্গত গিরিমিন্ট কোলিয়ারিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কিছু অসামাজিক দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে বেআইনিভাবে কোলিয়ারি চত্বরে প্রবেশ করে। ঘটনার সময় ডিউটিতে থাকা একজন নিরাপত্তারক্ষী তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। এতে নিরাপত্তারক্ষী গুরুতরভাবে আহত হন। আহত নিরাপত্তারক্ষীকে দ্রুত চিকিৎসার জন্য সিএইচ কল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর কোলিয়ারি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনিয়নের সদস্যরা এজেন্ট অফিসের কাছে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, নিরাপত্তাকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে - [৭টি ট্যাপ কল বসাতে দুর্গাপুর পুরসভার খরচ প্রায় ৪ লক্ষ টাকা, বিজেপি নেতা প্রশ্ন তুলতেই ব্যাপক চাঞ্চল্য](https://coalfieldtimes.com/news/west-bengal/durgapur-municipality-installation-of-7-plastic-taps-cost-around-4-lakh-rupees/): দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ড গান্ধীনগর কলোনিতে পুরসভার উদ্যোগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে সাতটি ট্যাপ কল বসানো হয়েছে। তবে এই প্রকল্পে ব্যয়ের পরিমাণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির জেলা সাংগঠনিক কমিটির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট প্রকল্পের খরচ নিয়ে প্রশ্ন তুলতেই বিষয়টি নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যাপক আলোড়ন পড়ে যায়।এই বিষয়টি রাজনৈতিক রূপ নেওয়ার পাশাপাশি বিষয়টি কলকাতায় তৃণমূল দলের উচ্চ নেতৃত্বের নজরে চলে আসে। এদিকে পুরসভা থেকে জানা গেছে, ওই ৩০ নম্বর ওয়ার্ড গান্ধীনগর কলোনি এলাকার বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে ওই এলাকাতে ট্যাপ কল বসানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। সেই অনুযায়ী - [বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ, আহত অন্তত ২০, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী](https://coalfieldtimes.com/news/west-bengal/group-clashes-in-basanti-at-least-20-injured-large-police-force-deployed-in-the-area/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দক্ষিণ ২৪ পরগনায় শাসক তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় প্রকাশ, সুন্দরবনের জয়নগর লোকসভা এলাকার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন কর্মী। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে বাসন্তী থানার আইসি অভিজিত পালের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। অভিযোগ, পুলিশের সামনেই দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাথর ছুড়তে থাকে। স্থানীয় সূত্রে - [শীতের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে, কলকাতায় পারদ ফের ১৪ ডিগ্রিতে!](https://coalfieldtimes.com/news/news-state/west-bengal-weather-update-on-6th-february-2026/): ছবি: রাজীব বসু গোটা দক্ষিণবঙ্গে ফের একটু একটু করে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি বীরভূম ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুলনামূলক কম তাপমাত্রা বজায় থাকবে। বিদায়ী শীতের আমেজ ফের অনুভূত হবে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায়। যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা - [রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ইএমআই বাড়ার আশঙ্কা আপাতত নেই](https://coalfieldtimes.com/news/business/rbi-keeps-repo-rate-unchanged-no-fear-of-emi-hike-for-now/): রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেছে। বর্তমানে ৫.২৫ শতাংশ যে রেপো রেট রয়েছে, সেই হারই বজায় রাখা হয়েছে। ফলে আপাতত সাধারণ মানুষের ঋণের বোঝা বাড়ছে না এবং বাড়ির ঋণসহ বিভিন্ন ঋণের ইএমআই-র খরচও বাড়বে না বলেই মনে করা হচ্ছে। শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে দেশের সামগ্রিক অর্থনীতি ও ম্যাক্রো-ইকোনমিক পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই নীতি নির্ধারণ করা হয়েছে। তাঁর কথায়, “মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত - [অষ্টম দিনে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের ধর্মঘট, রাস্তায় রাস্তায় জমেছে আবর্জনার পাহাড়, দ্রুত সমস্যার সমাধানের দাবি কংগ্রেসের](https://coalfieldtimes.com/news/west-bengal/asansol-municipal-corporation-sanitation-workers-strike-enters-eighth-day/): আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত আট দিন ধরে ধর্মঘট করছেন। তারা পুর এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। এর ফলে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। পাড়ায় পাড়ায় রাস্তায় ভ্যাট ও ডাস্টবিনে আবর্জনার স্তূপ জমে রয়েছে। এর মধ্যে বেশ কয়েক দফায় সাফাই কর্মীদের সঙ্গে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা কথা বলেছেন। তাঁরা সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সাফাই কর্মীরা তাদের অবস্থানে অনঢ় রয়েছেন। এদিকে, বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের কংগ্রেসের এক প্রতিনিধি দল এই সমস্যা সমাধানের জন্য ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের সাথে দেখা করেছেন।কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যদের - [বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, পেনশনভোগীদের জন্যও সুখবর](https://coalfieldtimes.com/news/news-state/big-announcement-on-da-in-west-bengal-state-budget-good-news-for-the-state-pensioners-too/): ছবি: রাজীব বসু রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বড় ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় সপ্তম বেতন কমিশনের আওতায় চার শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বর্ধিত ডিএ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্যও গুরুত্বপূর্ণ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেল্‌থ স্কিমের আওতায় সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। নতুন ঘোষণায় বলা হয়েছে, ২ লক্ষ টাকার বেশি চিকিৎসা খরচ হলে অতিরিক্ত অংশের ৭৫ শতাংশও ক্যাশলেস পরিষেবার - [মাধ্যমিক পাশ বেকারদের ভাতা ঘোষণা, বাড়ল ‘লক্ষ্মীর ভান্ডার’! রাজ্য বাজেটে বড় চমক](https://coalfieldtimes.com/news/news-state/big-surprise-in-the-west-bengal-state-budget-2026/): বৃহস্পতিবার বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংক্ষিপ্ত বাজেট বক্তৃতার পর বিধানসভায় প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী। বাজেট অনুমোদনের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করেন। এই বাজেটে রাজ্যের মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রকল্পটির নাম ‘বাংলার যুব সাথী’। আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকাররা এই প্রকল্পের আওতায় মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন। তবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্তই এই - [মাদক-দমনে রণংদেহী পুর প্রতিনিধি, জলপাইগুড়িতে ভাঙল মাদকাসক্তদের ডেরা](https://coalfieldtimes.com/news/west-bengal/drug-addicts-den-dismantled-in-jalpaiguri/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মাদক-দমনে রণংদেহী মেজাজে পুর প্রতিনিধি। শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে ভাঙলেন মাদকাসক্তদের ডেরা। রেলের জমিতে দু’দশক আগে গড়ে ওঠা অবৈধ পাকা নির্মাণ শাবল, হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিলেন তারা। ঘটনাস্থলে এল কোতয়ালি থানার পুলিশও। শহরে মাদকের রমরমা কারবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন শহরবাসীর বড় অংশ। এই মাদক কারবারের অন্যতম কেন্দ্র হিসপবে নাম উঠে আসে টাউন স্টেশনের উল্টোদিকে রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এই অর্ধসমাপ্ত পাকা ভবনটির নাম। বছর ২০-২২ আগে রেলের জমিতে অবৈধ ভাবে স্কুলের খেলার মাঠের পাশে, ইটের গাথনি দিয়ে ক্লাব ঘর তৈরি করে বহিরাগত কয়েক জন যুবক। যা আজ মাদক কারবারিদের সেফ জোনে পরিণত - [বারাবনিতে বড় দুর্ঘটনা এড়াল, বন্ধ রেলগেট পার হতে গিয়ে ট্রেনের তলায় বাইক](https://coalfieldtimes.com/news/west-bengal/major-accident-avoided-in-barabani-bike-falls-under-train-while-crossing-closed-rail-gate/): বারাবনি: রেলওয়ের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষের অসচেতনতা কমছে না। বন্ধ রেলগেট অবৈধভাবে পার হওয়ার প্রবণতার জেরে প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। আজ তেমনই একটি ঘটনা ঘটল বারাবনি এলাকায়, যেখানে বন্ধ রেলগেট পার হওয়ার চেষ্টা করতে গিয়ে তিন যুবক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। স্থানীয় সূত্রে জানা গেছে, বারাবনি বাজার সংলগ্ন একটি রেলগেট বন্ধ ছিল এবং সেই সময় একটি ট্রেন যাচ্ছিল। ঠিক তখনই তিন যুবক একটি মোটরবাইকে চেপে বন্ধ রেলগেট পার হওয়ার চেষ্টা করে। এর ফলেই বাইকটি ট্রেনের তলায় ঢুকে যায়। যদিও সৌভাগ্যবশত তিন যুবক কোনওভাবে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। তবে বাইকটি - [পূর্ব রেলের আসানসোল ডিভিশনের নতুন ডিআরএম সংগ্রহ মৌর্য](https://coalfieldtimes.com/news/west-bengal/new-drm-collection-of-eastern-railways-asansol-division-maurya/): আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করলেন সংগ্রহ মৌর্য। বিদায়ী ডিআরএম সুধীর কুমার শর্মা, এদিন আনুষ্ঠানিকভাবে শ্রী মৌর্য্যের হাতে এই ডিভিশনের দায়িত্ব হস্তান্তর করলেন। সংগ্রহ মৌর্য ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে (আইআরইএস) ১৯৯৬ ব্যাচের একজন গ্রুপ ‘এ’ আধিকারিক। তিনি আইআইটি দিল্লি থেকে স্ট্রাকচারে এম.টেক এবং দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে, মৌর্য উত্তর রেলওয়ের মোরাদাবাদ ডিভিশনের ডিআরএম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আগে, তিনি মণিপুর প্রকল্পের চীফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নকশা) হিসেবে দায়িত্ব - [বারুইপুর থানায় চালু সাইবার সেল ও মহিলা হেল্প ডেস্ক, নিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ](https://coalfieldtimes.com/news/west-bengal/cyber-cell-and-womens-help-desk-launched-at-baruipur-police-station-new-initiative-by-police-to-strengthen-security/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার বারুইপুর থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল পৃথক সাইবার সেল ও মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক। এই নতুন পরিষেবার উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত বলেন, অনেক সময় মহিলারা থানায় এসে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। সেই বিষয়টি মাথায় রেখেই মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখানে মহিলারা সরাসরি মহিলা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ জানাতে পারবেন, ফলে আরও স্বাচ্ছন্দ্যে সাহায্য পাওয়া সম্ভব হবে। অন্যদিকে, দিন - [ভিন রাজ্যে এসআইআর অফিসার নিয়োগ ঘিরে রাজ্য-কমিশন সংঘাত তীব্র, রাজ্যের পাঠানো তালিকা খারিজ করল নির্বাচন কমিশন](https://coalfieldtimes.com/news/news-state/state-commission-conflict-over-appointment-of-sir-officers-in-other-states-intensifies-election-commission-rejects-list-sent-by-state/): ভিন রাজ্যে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ায় অফিসার নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত আরও তীব্র হল। রাজ্যের তরফে পাঠানো অফিসারদের বিকল্প নামের তালিকা খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার একটি ই-মেল মারফত সিইও অফিসকে জানিয়ে দেওয়া হয়, আগে যে ১০ জন আইএএস ও আইপিএস অফিসারের তালিকা কমিশন নির্দিষ্ট করেছিল, সেটিই বহাল থাকবে। এই তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ দুই পুলিশ কমিশনার। উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল এবং শুভাঞ্জন দাস। রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছিল, তাঁরা অত্যন্ত সিনিয়র পদমর্যাদার হওয়ায় তাঁদের পরিবর্তে অন্য আধিকারিকদের নাম গ্রহণ - [এসআইআর মামলায় মমতার সওয়াল, নির্বাচন কমিশনকে নোটিস ও একাধিক কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের](https://coalfieldtimes.com/news/news-india/mamatas-plea-in-sir-case-supreme-court-issues-notice-and-several-strict-orders-to-election-commission/): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট নির্দেশ, নামের বানানে সামান্য ভুল বা তথ্যগত ছোটখাটো অসঙ্গতির কারণে কোনও ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। পাশাপাশি ভোটারদের শুনানির নোটিস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। গত ২৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শুনানি পর্ব শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য দিন - [কয়লা পাচার মামলায় ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান, নজরে শিল্পাঞ্চলের একাধিক ব্যবসায়ী, জামুড়িয়ায় উদ্ধার তিন বস্তা নগদ টাকা ও নথি](https://coalfieldtimes.com/news/west-bengal/ed-raids-9-places-in-coal-smuggling-case-targets-several-businessmen-in-industrial-area-three-bags-of-cash-and-documents-recovered-in-jamuria/): আসানসোল: কয়লা পাচার মামলায় আবারও সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ইডি।মঙ্গলবার সাতসকালেই বাংলার একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি । সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোনপথে কার কার কাছে গেছে, তার খোঁজেই এই অভিযান ইডির।এছাড়াও কয়লা পাচারে প্রোটেকশন মানি কারা নিত, কার মাধ্যমে তা হত সেই বিষয়টির খোঁজেও চলছে অভিযান।এ দিন দুর্গাপুরে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি বিশেষ দল।একইভাবে, অভিযান চলে পান্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মইদুল, জামুড়িয়ায় ব্যবসায়ী রাজেশ বনশল, কাঁকসার - [বুদবুদ থানায় ওসির দায়িত্ব পাওয়া পুলিস অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা, কয়লা-বালি কেলেঙ্কারির গোপন চক্র এ বার প্রকাশ্যে](https://coalfieldtimes.com/news/west-bengal/budbud-police-station-oc-news/): দুর্গাপুর: বুদবুদ থানায় সদ্য ওসি ‘ র দায়িত্ব পাওয়া পুলিসের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল এর বাড়ী সহ একাধিক জায়গায়র ইডির তল্লাশি নিয়ে ব্যাপক চাঞ্চল্য। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে ইডির হানা। জানা গেছে,কলকাতা, দুর্গাপুর, আসানসোল, দিল্লি পর্যন্ত ইডি এই অভিযান চালাচ্ছে।এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ‘র একদল অফিসার অভিযান চালায় বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরে সিটি সেন্টারের বাড়িতে। পুলিস সুত্রে জানা গেছে,মনোরঞ্জন মণ্ডল এখনও বুদবুদ থানার ওসির চেয়ারে বসেননি, তার আগেই ইডির এই হাই-ভোল্টেজ অভিযানে জেলাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকেই ইডির দল মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারে - [কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত উত্তরবঙ্গের চা শিল্প, আশাভঙ্গ চা মহলের](https://coalfieldtimes.com/news/west-bengal/north-bengals-tea-industry-ignored-in-central-budget-disappointing-tea-industry/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আশা বদলে গেল হতাশায়। কেন্দ্রীয় বাজেটে কোনও শব্দ খরচ করা হল না উত্তরের চা শিল্প নিয়ে। একাধিক আশ্বাসের সঠিক প্রতিফলন না মেলায় মর্মাহত চা মহল। তবে, তাদের আশা, পরপ হয়তো কেন্দ্র আলাদাভাবে কিছু বরাদ্দ করতে পারে কেন্দ্র। রবিবার লোকসভায় পেশ হল কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে কাজু ও নারকেল চাষি ও পশুপালনকারীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হলেও ব্রাত্যই রয়ে গেল উত্তরবঙ্গের চা শিল্প। কথায় আছে, উত্তরের অর্থনীতি চা, কাঠ আর তামাকের ওপর নির্ভরশীল। কাঠের ক্ষেত্র বর্তমানে অনেকটাই সংকুচিত পরিবেশগত কারণে। এ দিকে, বিগত কয়েক বছর ধরেই চা শিল্প নানা সমস্যার সম্মুখীন। দেশের মোট চা উৎপাদনের কমবেশি ৫৫-৬০ - [আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, পশ্চিম বর্ধমান জেলার মোট পরীক্ষার্থী ৩০ হাজার ৪৯৭ জন](https://coalfieldtimes.com/news/west-bengal/madhyamik-exams-begin-today-total-number-of-candidates-in-west-burdwan-district-is-30497/): আসানসোল : সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই এই পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করতে মধ্য শিক্ষা পর্ষদের তরফে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।এবার পশ্চিম বর্ধমান জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী। তার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ১৪ জন। দুর্গাপুর মহকুমা থেকে এবার পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ৪৮৩ জন। জেলায় পরীক্ষা প্রস্তুতিতে জেলা স্তরে জেলাশাসক এস পোন্নাবলম বৈঠক করেছেন। আসানসোলে মহকুমা স্তরে বৈঠক করেছেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এদিন তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য, পুলিশ সব সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে - [প্রাথমিক ভাবে ৫০ আসনের অনুমোদন আসানসোল ইএসআই হাসপাতালে](https://coalfieldtimes.com/news/west-bengal/initial-approval-for-50-seats-at-asansol-esi-hospital/): রবিবার আসানসোল ইএসআই হাসপাতালে পরিদর্শনে আসেন ইএসআই-এর ডিজি অলক সিং। দিল্লি থেকে এসে তিনি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং এখানেই একটি মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদন প্রদান করেন। আধানপোল ইএসআই হাসপাতাল চত্বরেই প্রাথমিকভাবে ৫০ আসনের একটি মেডিকেল কলেজ চালুর জন্য ‘মেডিকেল এসেনশিয়াল সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী, আসানসোল ইএসআই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও পরিকাঠামো রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা। রাজ্য সরকারের অনুমতির পর ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন মিললেই মেডিকেল পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী। এ বিষয়ে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে - [বিজেপি নেতার বিরুদ্ধে আদিবাসী মহিলাকে হয়রানি ও জমি দখলের অভিযোগ, গ্রেফতারের দাবিতে আসানসোলে থানায় বিক্ষোভ](https://coalfieldtimes.com/news/west-bengal/protest-at-asansol-police-station-demanding-arrest-of-bjp-leader-accused-of-harassing-tribal-woman-and-grabbing-land/): আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে এক আদিবাসী মহিলাকে হয়রানি এবং তাঁর জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের দাবিতে রবিবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ মিছিল করে আসানসোল উত্তর থানায় আসেন। তারা থানা ঘেরাও করেন। শ্যাম সোরেন এই প্রসঙ্গে বলেন, আসানসোল উত্তর থানার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে শালডাঙা এলাকায় বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ এক আদিবাসী মহিলাকে লাঞ্ছিত করেছেন। তার জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি। গত ১৯ জানুয়ারি ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন আসানসোল উত্তর থানায়। তার পরেও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ হয়ে - [আসানসোলের কংগ্রেস কাউন্সিলরকে এসআইআরের শুনানিতে তলব, বাজনা বাজিয়ে গেলেন কেন্দ্রে](https://coalfieldtimes.com/news/west-bengal/asansol-congress-councilor-summoned-for-sir-hearing-goes-to-the-center-to-play-the-drums/): আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় হিয়ারিং বা শুনানির জন্য তলব করা হয়। রবিবার তিনি সেই শুনানির নোটিশ নিয়ে রীতিমতো অভিনব উপায়ে বাজনা বাজিয়ে আসানসোলের ধাদকার এন.সি. লাহিড়ী হাইস্কুলের শুনানি কেন্দ্রে পৌঁছান।কংগ্রেস কাউন্সিলারের এই উদ্যোগ নিয়ে এলাকার বাসিন্দারা রীতিমতো উচ্ছ্বসিত। বাজনা সহ কাউন্সিলারকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। উল্লেখ্য বিষয় হল, কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে শুনানি কেন্দ্রে ঢোকার সময় একটি বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায়। এই প্রসঙ্গে এস.এম. মুস্তাফা বলেন, আসানসোল পুরনিগম নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হওয়া সত্ত্বেও, আমাকে এসআইআরে শুনানির জন্য তলব করা হয়েছে। এটাই আমার বোধগম্য হচ্ছে না। তিনি প্রশ্ন - [লেভেল ক্রসিংয়ে যানজটে নাজেহাল শহরবাসী, রেল ওভারব্রিজের দাবিতে ডিআরএম-কে স্মারকলিপি জলপাইগুড়ি নাগরিক সংসদের](https://coalfieldtimes.com/news/west-bengal/residents-are-suffering-from-traffic-congestion-at-the-level-crossing-jalpaiguri/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ট্রেন চলাচলে শহরের একাধিক লেবেল ক্রসিংয়ে যানজটের শিকার জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। শহরের ১, ৩ ও ৪ নম্বর লেভেল ক্রসিংয়ে রেলগেট বন্ধ থাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় শহরবাসীকে। সমস্যা মেটাতে লেবেল ক্রসিংয়ে রেল ওভারব্রিজ নির্মাণ-সহ একাধিক দাবি জলপাইগুড়ি নাগরিক সংসদের। রবিবার সকালে জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে দাবিপত্র পাঠালেন সংগঠনের সদস্যরা। শহরের এক নম্বর ঘুমটি তথা লেবেল ক্রসিংয়ের পূর্ব অংশের পাকা সড়কের দু’পাশে প্লাটফর্ম করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এর ফলে ট্রেন আসার আগে-পরে ও স্টপেজের সময়ে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় আদরপাড়া, জয়ন্তীপাড়া গামী মানুষজনকে। এ দিকে ৩ নম্বর লেবেল ক্রসিংয়েও - [জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১১টি গুমটি দোকান, পাশে থাকার আশ্বাস বিজেপি নেতার](https://coalfieldtimes.com/news/west-bengal/terrible-fire-in-jamuria-11-shops-burnt-to-ashes-bjp-leader-assures-to-stand-by/): জামুড়িয়া : আসানসোল পুরনিগমের জামুরিয়ার ১ নম্বর বোরো এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়াচটি মোড় এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুনে পুড়ল ১১ টি দোকান ও দুটি ঠেলাগাড়ি। শনিবার রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ ভয়াবহ এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।তবে কিভাবে এই আগুন লাগে সবজি বাজারের এই দোকানগুলিতে তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। জামুড়িয়ায় বোগড়াচটি মোড় এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ধারের এই বাজারে দীর্ঘদিন ধরেই সবজি ও মাছ, মাংস সহ বিভিন্ন পসরা নিয়ে ছোট গুমটি দোকান করে ব্যবসা করতেন অসংখ্য ব্যবসায়ী। অনেক রাতে এই ভয়াবহ আগুন লাগার ঘটনার কথা জানতে পেরে এলাকায় আসেন সেইসব ব্যবসায়ীরা। তারা হতবাক - [বাজেট ২০২৬: আয়কর স্ল্যাবে কোনও পরিবর্তন নয়, বাড়ল এফঅ্যান্ডও কর—ঘোষণা সরাসরি করের একাধিক বদল](https://coalfieldtimes.com/news/business/union-budget-income-tax/): রবিবার টানা নবমবারের মতো ইউনিয়ন বাজেট পেশ করে ইতিহাস গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ২০২৬-এ সরাসরি কর সংক্রান্ত ঘোষণায় তিনি জানিয়েছেন, আয়কর হার ও স্ল্যাবে কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে করদাতারা স্থিতাবস্থা পেলেও তাৎক্ষণিক কোনও করছাড় মিলছে না। তবে ডেরিভেটিভ ট্রেডিংয়ে করের বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফিউচারের উপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) ০.০২ শতাংশ থেকে বাড়িয়ে ০.০৫ শতাংশ করা হচ্ছে। একই সঙ্গে অপশনের উপর STT ০.০১ শতাংশ থেকে বেড়ে ০.১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। বাজেট ২০২৬-এ প্রত্যক্ষ করের মূল ঘোষণা সংশোধিত আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ ডিসেম্বর ৩১ থেকে বাড়িয়ে ৩১ মার্চ করার প্রস্তাব করা - [বেতন বৃদ্ধি সম্ভব নয়, পিএফের টাকা দ্রুত জমা হবে, সাফাইকর্মীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র](https://coalfieldtimes.com/news/west-bengal/salary-hike-not-possible-pf-money-will-be-deposited-soon-asansol-mayor/): আসানসোল পৌরনিগমের সাফাইকর্মীরা বেতন বৃদ্ধি সহ চার দফা দাবির সমর্থনে গতকাল থেকে কলম বন্ধ করে আন্দোলনে নেমেছেন। আজও তাঁরা পৌরনিগম কার্যালয়ে এসে বিক্ষোভে অংশ নেন। এদিন পৌরনিগম কার্যালয়ে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।সাফাইকর্মীদের চার দফা দাবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, প্রায় এক বছর আগেই সাফাইকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে বেতন বৃদ্ধি করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে দেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে সাফাইকর্মীদের অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত পিএফ-এর টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এরপর কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা জমা পড়েনি। তবে সেই সমস্যা - [জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এসআইআরের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী](https://coalfieldtimes.com/news/west-bengal/accident-on-jalpaiguri-siliguri-national-highway-female-employee-in-charge-of-sir-data-entry-dies/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশদরগা এলাকায়। মৃত্যু হল এসআইআরের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মীর। জখম আরও এক মহিলা কর্মী। তাদের স্কুটিতে সরাসরি ধাক্কা মারে এক ডাম্পার। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে প্রশাসনিক মহলেও। সহকর্মী পায়েল মোহন্তর সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন সম্পা রায়। দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্তব্যরত।এসআইআরের শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন তারা। এ দিন দশদরগা এলাকায় উল্টোদিক থেকে আসা এক ডাম্পার সরাসরি ধাক্কা মারে স্কুটিতে। পায়েল ও সম্পা দু’জনেই গুরুতর জখম হন। পরে, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে ওই দু’জনকে আনা - [পর্যটনস্থল ও জগন্নাধাম মাহেশে মহোৎসব](https://coalfieldtimes.com/news/west-bengal/tourist-places-and-jagannath-mahesh-mahotsav/): মুকুট তপাদার ষোড়শ শতকের ধর্মীয় সংস্কৃতি বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিল। বাঙালি জাতিকে বিশিষ্ট স্তরে উন্নীত করে। গঙ্গার পশ্চিম পাড়ে হুগলীতে শ্রীরামপুরের অন্তর্গত মাহেশ অঞ্চলে নদীর তীরে বাস করতেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। নীলাচলে প্রভু জগন্নাথদেবের নির্দেশ পেয়ে নদীতে ভেসে আসা কাঠ দিয়ে মূর্তি নির্মাণ করে এক ছোট্ট কুটিরে পুজো শুরু করেন। সেই পুজোর ভার তিনি শ্রী কমলাকার পিপ্পালাই এর হাতে অর্পণ করেছিলেন। কমলাকার ছিলেন দ্বাদশ গোপালের একজন। শ্রীচৈতন্যদেব ও নিত্যানন্দের এক প্রিয় পার্ষদ। শ্রীচৈতন্যদেব মাহেশকে নবনীলাচল বলতেন। বাংলার প্রাচীন রথযাত্রা এখানেই পালন হয়। পুরীর পরেই মাহেশ। প্রথম মন্দির প্রতিষ্ঠিত হয় ১৩৯৬ খ্রিষ্টাব্দে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও নীলমাধব এখানে পূজিত হন। - [কম্বল বিতরণ করা নিয়ে অভিযোগ, আসানসোলে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা](https://coalfieldtimes.com/news/west-bengal/allegations-of-distributing-blankets-case-filed-against-bjp-leader-krishna-prasad-in-asansol-under-non-bailable-section/): আসানসোলের সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। যা নিয়ে আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আসানসোলে ১৯ নং জাতীয় সড়কের শীতলায় বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণা প্রসাদ গোটা বিষয়টি প্রকাশ্য তুলে ধরেন। এদিন কৃষ্ণা প্রসাদ বলেন, ঠান্ডার কারণে আমি বেশ কিছুদিন ধরে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করে আসছি। সেই রকম ভাবে গত ১৯ জানুয়ারি আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের শালডাঙ্গা এলাকায় কম্বল বিতরণের জন্য যাই। সেখানে সাঁওতাল, বাউরি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা থাকেন। তিনি বলেন যে, স্থানীয় বাসিন্দারা কোনও সমস্যা ছাড়াই কম্বল - [বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের, ব্যারাকপুরের সভা থেকে তৃণমূলকে ‘টাটা বাই বাই’ বার্তা](https://coalfieldtimes.com/news/news-state/amit-shah-calls-for-bjp-to-form-government-in-bengal-trinamool-sends-tata-bye-bye-message-from-barrackpore-meeting/): শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রীরাম’ ধ্বনির মাধ্যমে বক্তৃতা শুরু করে শাহ বলেন, এবার বাংলায় বিজেপি সরকার গড়তেই হবে। সভায় অমিত শাহ বলেন, কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পেতে রাজ্যের মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। কিন্তু তৃণমূল সরকার এসে কাটমানি, ভাইপোর দাদাগিরি, পুলিশের অপব্যবহার এবং অনুপ্রবেশকে কার্যত “শিল্পে” পরিণত করেছে। তাঁর দাবি, বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় বিজেপির সরকার গঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, তাঁকে নিয়ে পরিহাস করা হলেও ইতিহাস সাক্ষী—রামসেতু তৈরির সময় রাবণও এমনই দম্ভ দেখিয়েছিল। তিনি - [কেন্দ্রীয় বাজেট ২০২৬: কবে, কোথায় এবং কীভাবে সরাসরি দেখবেন নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা](https://coalfieldtimes.com/news/news-india/union-budget-2026-when-where-and-how-to-watch-nirmala-sitharamans-budget-speech-live/): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার, ১ ফেব্রুয়ারি লোকসভায় ২০২৬–২৭ অর্থবর্ষের (FY27) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। উল্লেখযোগ্যভাবে, খুব বিরলভাবেই বাজেট রবিবার পেশ হতে চলেছে। বাজেট বক্তৃতার দিকে তাকিয়ে থাকেন সাধারণ পরিবার, ব্যবসায়ী মহল এবং আর্থিক বাজার, কারণ এতে করনীতি, সরকারি ব্যয়, অর্থনৈতিক বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকে। নিচে বাজেট ২০২৬ সংক্রান্ত সময়, স্থান ও সরাসরি দেখার সম্পূর্ণ তথ্য দেওয়া হল। কবে পেশ হবে ইউনিয়ন বাজেট ২০২৬?রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় ইউনিয়ন বাজেট পেশ করা হবে। লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতা দেবেন। বক্তৃতাটি প্রায় ৬০ থেকে ৯০ মিনিট স্থায়ী হতে পারে। কোথায় হবে বাজেট বক্তৃতা?নতুন দিল্লির সংসদ ভবনের - [পথশ্রীতে ১৪ রাস্তার শিলান্যাস, বাড়ি-বাড়ি পানীয় জলে ৩২ কোটি বরাদ্দ ময়নাগুড়ি পুরসভায়](https://coalfieldtimes.com/news/west-bengal/foundation-stone-laid-for-14-roads-in-pathashree-rs-32-crore-allocated-for-drinking-water-for-every-household-in-maynaguri-municipality/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: নবগঠিত পুরসভার উন্নয়নে হাতিয়ার পথশ্রী প্রকল্প। এই প্রকল্পে ২৮টি রাস্তা পাচ্ছে ময়নাগুড়ি পুরসভা। আপাতত কাজের শিলান্যাস করা হল ১৪টি রাস্তার। এর পাশাপাশি ৩২ কোটি টাকা বরাদ্দ হল বাড়ি-বাড়ি পানীয় জল সরবরাহ ক্ষেত্রে। বছর পাঁচেক আগে ১৭টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠে ময়নাগুড়ি পুরসভা। এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল-সহ একাধিক বিষয়ে নানা দাবি জানান স্থানীয়রা। এরমধ্যে পথশ্রী প্রকল্পে ২৮টি রাস্তার কাজের মধ্যে ১৪টি কাজের সূচনা হল। উদ্বোধন করলেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির প্রধান কুমুদ রঞ্জন রায়, পুর প্রধান মনোজ রায় প্রমুখ। প্রশাসন সূত্রের খবর, ময়নাগুড়ি পুর - [বেতন বৃদ্ধি-সহ চার দফা দাবি, কাজ বন্ধ করে আসানসোল পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ, আক্রমণ বিরোধীদের](https://coalfieldtimes.com/news/west-bengal/sanitation-workers-protest-at-asansol-municipal-corporation/): আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা শুক্রবার কাজ বন্ধ করে বেতন বৃদ্ধি সহ চার দফার দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখান। বেতন বৃদ্ধির পাশাপাশি সাফাই কর্মীদের দাবির মধ্যে রয়েছে তাদের ছবি সহ পরিচয়পত্র এবং ভবিষ্য নিধি বা প্রভিডেন্ট ফান্ড দেওয়া। এই সাফাই কর্মীরা দাবি করেছেন যে, এপ্রিল মাস থেকে তাদের নামে ভবিষ্য নিধির টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু তা তাদের ভবিষ্য নিধি অ্যাকাউন্টে জমা করা হচ্ছে না। এদিন আসানসোল পুরনিগমে বিক্ষোভকারী সাফাই কর্মীদের সঙ্গে কথা বলে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাদের দাবি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সাফাই কর্মীদের দিয়েছেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। তিনি বলেন, সাফাই কর্মীদের দাবিগুলি নিয়ে মেয়রের - [পথকুকুরের দৌরাত্ম্য ঠেকাতে বন্ধ্যাত্বকরণ শিবির, জলপাইগুড়িতে উদ্যোগ পশুপ্রেমী সংগঠনের](https://coalfieldtimes.com/news/west-bengal/animal-loving-organization-launches-sterilization-camp-in-jalpaiguri/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শহরে পথ কুকুরদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ‘সারমেয়-দৌরাত্ম্যে’ অতিষ্ঠ শহরের বাসিন্দাদের একাংশ। এ দিকে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারাচ্ছে সারমেয় শাবকেরা। শহর ও লাগোয়া এলাকায় পথকুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করল এক পশুপ্রেমী সংগঠন। শহরের ২৫টি ওয়ার্ডে পথ কুকুরদের সংখ্যা কমবেশি ৭ হাজার। কুকুরদের সংখ্যাবৃদ্ধিই এখন মাথা ব্যথার কারণ শহরবাসীর। রাতে এ পাড়া থেকে ও পাড়া যেতে পথ কুকুরদের আক্রমণ বা তেড়ে আসার ঘটনাও ক্রমবর্ধমান। প্রশাসনিক পদক্ষেপের দাবিও জানিয়েছেন শহরবাসীর একাংশ। শহরে সারমেয়-সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এ বারে এগিয়ে এল পশুপ্রেমী সংগঠন অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগারের ভবনে এক শিবির করে পথকুকুরদের নির্বীজকরণ করা হয়। - [কলকাতার অগ্নিকাণ্ডের প্রতিবাদে রানিগঞ্জে সিটু ও ডিওয়াইএফআই-এর বিক্ষোভ, মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির দাবি](https://coalfieldtimes.com/news/west-bengal/citu-and-dyfi-protest-in-raniganj-against-kolkata-fire/): রানিগঞ্জ: কলকাতায় একটি বেসরকারি মোমো সংস্থার আউটলেট ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রানিগঞ্জের এনএসবি রোড এলাকায় অবস্থিত ওই সংস্থার আউটলেটের সামনে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু (CITU) ও ডিওয়াইএফআই। বিক্ষোভকারীরা অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, এবং তাঁদের আশ্রিতদের চাকরি দেওয়া এবং মৃত শ্রমিকদের পরিবারকে আজীবন বেতন প্রদানের দাবি জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা হেমন্ত প্রভাকর, ডিওয়াইএফআই নেতা গৌরব ঢল্ল সহ উভয় সংগঠনের একাধিক কর্মী। এই উপলক্ষে সিটু নেতা হেমন্ত প্রভাকর বলেন, কলকাতার ওই বেসরকারি মোমো সংস্থার গোডাউন ও আউটলেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে একাধিক শ্রমিকের প্রাণ গিয়েছে। কিন্তু এই - [সিটি সেন্টারে দুটি বড় শপিং মল-সহ রাস্তার ধারে যত্র তত্র গাড়ি পার্কিং বন্ধ করার উদ্যোগ নিল এডিডিএ](https://coalfieldtimes.com/news/west-bengal/adda-has-taken-the-initiative-to-stop-parking-on-the-roadsides-including-at-two-major-shopping-malls-in-the-city-center/): দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা এবার নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। যত্র তত্র গাড়ি, বাইক, সাইকেল পার্কিং ব্যবস্থায় একাধিক কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। তারজন্য পার্কিং ফি কমানো হয়েছে। রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আড্ডার চেয়ারম্যান কবি দত্ত।বৃহস্পতিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার, আড্ডার সিইও সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকে জানানো হয়, বর্তমানে সিটি সেন্টার এলাকায় দুটি বড় - [প্রাকৃতিক মোমবাতি তৈরিতে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র](https://coalfieldtimes.com/news/west-bengal/nimpeeth-ramakrishna-agricultural-science-center-shows-the-way-to-self-reliance-in-making-natural-candles/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনের কৃষকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র। চাষিদের আয় বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এবার নতুন উদ্যোগ নিয়েছে এই কেন্দ্র। মধু উৎপাদনের পাশাপাশি মৌচাক থেকে প্রাপ্ত মোমের সর্বোত্তম ব্যবহার করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোমবাতি তৈরির পথ দেখাচ্ছেন বিজ্ঞানীরা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মৌচাষের মাধ্যমে প্রাকৃতিক নিয়মে মধু সংগ্রহের পাশাপাশি সেই মধু থেকে পাওয়া মোম দিয়ে বিভিন্ন ধরনের ও নানা রঙের মোমবাতি তৈরি করা হচ্ছে। সংস্থার দাবি, বাজারে মধুর যেমন ভালো চাহিদা রয়েছে, তেমনই প্রাকৃতিক মোম দিয়ে তৈরি মোমবাতিরও যথেষ্ট বাজার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান - [বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে ইনটাকের বিক্ষোভ,পানীয়জল ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি](https://coalfieldtimes.com/news/west-bengal/protest-at-sail-isp-town-office-in-burnpur-memorandum-demanding-drinking-water-and-security/): বার্নপুর : শ্রমিক সংগঠন আইএনটিইউসি বা ইনটাকের পক্ষ থেকে বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার টাউন অফিসের সামনে একটি বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখানোর পরে পানীয় জল এবং কোয়ার্টারে নিরাপত্তা উন্নত করার জন্য টাউন অফিসের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা বলেন, বার্নপুরের রাঙ্গাপাড়া ও নিউ টাউনশিপ এলাকায় পানীয়জলের তীব্র সংকট রয়েছে। কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। তাঁরা আরও বলেন, এই টাউনশিপে যখনই কেউ কোয়ার্টার বন্ধ করে কোথাও যান, তখনই চুরির ঘটনা ঘটে। চুরির কথা বলে সেল আইএসপি কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়। কিন্তু কর্মীরা বারবার কর্তৃপক্ষকে অনুরোধ করার - [জয়নগর মজিলপুর পুরসভায় এক দিনের সামাজিক সুরক্ষা শিবির, উপচে পড়ল মানুষের ভিড়](https://coalfieldtimes.com/news/west-bengal/a-one-day-social-security-camp-was-held-at-joynagar/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্য সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে অসংগঠিত শ্রমিক, নির্মাণকর্মী ও পরিবহনকর্মীদের জন্য সামাজিক সুরক্ষা মাস উদযাপনকে কেন্দ্র করে জয়নগর মজিলপুর পুরসভায় অনুষ্ঠিত হল এক দিনের বিশেষ সামাজিক সুরক্ষা শিবির। বৃহস্পতিবার আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এদিন শিবিরে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয় এবং বিনামূল্যে নথিভুক্তকরণের সুযোগও দেওয়া হয়। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সি নথিভুক্ত অসংগঠিত শ্রমিকরা প্রতি মাসে ৫৫ টাকা করে অনুদান পান, যার সঙ্গে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাও রয়েছে। পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর স্ত্রী বা স্বামী ন্যূনতম মাসিক ৫০০ টাকা - [পাঁচ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা, ময়না নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট](https://coalfieldtimes.com/news/news-state/high-court-seeks-report-from-state-on-lakshmi-bhandar-money-for-moyna/): পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ মাস ধরে না পাওয়ার অভিযোগে রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। অভিযোগ অনুযায়ী, ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট মহিলারা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, গত - [সুন্দরবনে মাছ চাষে ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার, নতুন সাফল্যের সম্ভাবনা](https://coalfieldtimes.com/news/west-bengal/experimental-use-of-drones-in-fish-farming-in-sundarbans/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: মাছ চাষ ও পরিবহণে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগল সুন্দরবনে। এবার সুন্দরবনে মাছ চাষে ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হলো। ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল (আইসিএআর)-এর অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা (সিফরি)-র উদ্যোগে কুলতলির ‘সুন্দরবন কৃষ্টিমেলা’য় মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এই ড্রোন ব্যবহার করা হয়। সংস্থার দাবি, এই ড্রোন প্রায় ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং একটানা প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রয়েছে। সিফরি সূত্রে জানানো হয়েছে, সুন্দরবন এলাকাতেই এই প্রথম মাছ চাষের কাজে ড্রোনের পরীক্ষামূলক প্রয়োগ করা হলো। নদী-নালা ঘেরা সুন্দরবনে কৃষি ও মাছ চাষই মানুষের প্রধান জীবিকা। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে বহু ক্ষেত্রেই মৎস্যজীবীরা - [চিত্তরঞ্জনে সিআরএমসি'র নিজস্ব ভবন, শ্রমিক আন্দোলন পরিচালনার সঙ্গেই হবে অবসরপ্রাপ্তদের ঠাঁই](https://coalfieldtimes.com/news/west-bengal/crmcs-own-building-in-chittaranjan/): চিত্তরঞ্জন : দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় পরে নতুন কার্যালয় পেল চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস (সিআরএমসি)। চিত্তরঞ্জন আর-সেভেন মার্কেট এলাকায় পুরনো সিআরএমসি অফিসের নিকটে অত্যন্ত বিস্তৃত পরিসরে এন এফ আই আর তথা আই এন টি ইউ সি অনুমোদিত শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার অনিল কুমার গুপ্তা প্রদীপ প্রজ্জ্বলন করে নতুন কার্যালয়ের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার চিফ পার্সোনেল অফিসার রঞ্জন কুমার মহান্তি সহ পিসিইই, পিসিএমই, পিসিএমএম, পিসিএমও সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেন্স-এর সভাপতি বিনোদ শর্মা, এন এফ - [প্রকৃতির পাঠ মাঠে-ঘাটে! ইসলামপুর কলেজের পড়ুয়াদের নিয়ে গজলডোবা–বৈকুণ্ঠপুরে দু’দিনের শিক্ষণ শিবির](https://coalfieldtimes.com/news/west-bengal/two-day-learning-camp-in-ghajoldoba-baikunthapur-with-students-of-islampur-college/): অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ইসলামপুর কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে দু’দিনের প্রকৃতিপাঠ ও শিক্ষণ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি সায়েন্স অ্যাণ্ড নেচার ক্লাব। গজলডোবা, বৈকুন্ঠপুর অরণ্যে বুধবার শেষ হল এই শিবির। পাখি গণনা থেকে বন্যপ্রাণী-মানুষে সংঘাত- একাধিক বিষয়ে অবগত করানো হয় পড়ুয়াদের। শিবির শেষে খুশি কলেজ পড়ুয়ারা। ২৫ জন পড়ুয়া ও কনাতিনেক অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে এই কর্মসূচির সূচনা হয় মঙ্গলবার। প্রথম দিন বৈকুন্ঠপুর বনবিভাগের অন্তর্গত সরস্বতীপুর বনাঞ্চলে লোকাল এরিয়া স্টাডি, ট্রি অডিটিং, সাপ নিয়ে কুসংস্কার দূরীকরণ, ফ্লোরা-ফনা স্টাডি-সহ একাধিক বিষয়ে হাতেকলমে পাঠ দেওয়া হয় পড়ুয়াদের। গজলডোবা ইতিমধ্যেই পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে গোটা দেশে পরিচিতি লাভ করেছে। ওই এলাকায় তিস্তায় নৌ-বিহার, পাখি পর্যবেক্ষণ ও অডিটিং করা - [৩৫ দিনে পড়ল আশা কর্মীদের কর্মবিরতি, দাবি আদায়ে আসানসোলে মিছিল ও অবস্থান](https://coalfieldtimes.com/news/west-bengal/asha-workers-strike-enters-35th-day-march-and-sit-in-in-asansol-to-press-for-demands/): আসানসোল : বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে আশা কর্মীরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সেই কর্মবিরতি ৩৫ দিনে পড়ল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আশা কর্মীরাও সেই আন্দোলনে রয়েছেন। বুধবার কর্মবিরতিতে থাকা আশা কর্মীরা আসানসোলের বিএনআর মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে একটি প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল ও অবস্থানে আসানসোলের আশা কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেন। আশা কর্মী ইউনিয়নের নেত্রী মঞ্জু চক্রবর্তী এদিন বলেন, আশা কর্মীরা গত বছরের ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। আমাদের প্রধান দাবি ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন। এছাড়াও, বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে - [দুর্গাপুরে কার্যকর্তা সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি, প্রথম বাংলা সফরে এসেই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার](https://coalfieldtimes.com/uncategorized/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae/): দুর্গাপুর : দলের সর্বভারতীয় সভাপতির পদের দায়িত্ব নেওয়া মাত্র কয়েকদিনই হয়েছে। কিন্তু তাঁর যে এখন পাখির চোখ “বাংলা” তা বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দলের বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তা বুঝিয়ে দিলেন নিতিন নবীন। সভাপতি হওয়ার পরে প্রথম বাংলা সফরে এসে তাঁর বার্তা, বুথ স্তরের সংগঠন মজবুত করতে হবে। রাজ্যের শাসক দলের অরাজকতা ও দূর্নীতির কথা বাংলার মানুষদের ভালো করে বোঝাতে বাড়ি বাড়ি যেতে হবে দলের নেতা ও কর্মীদের। ভোটমুখী বাংলায় এদিন ঠিক এইরকম ভাবেই বিজেপির মূল লক্ষ্য স্থির করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বুথ স্তরে শক্তি বাড়ানোর উপর - [দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিরোধী দলনেতার, সিঙ্গুর যাওয়া নিয়ে কটাক্ষ](https://coalfieldtimes.com/news/west-bengal/suvendu-adhikari-attacks-mamata-banerjee-in-durgapur-takes-a-dig-at-her-for-going-to-singur/): দুর্গাপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর যাওয়া নিয়ে বুধবার একইসঙ্গে কটাক্ষ ও আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কোনও জমি অধিগ্রহণ করা হয়নি। কোনও টেন্ডার হয়নি। কোনও ওয়ার্ক অর্ডার হয়নি। শুধু মাত্র সামনের নির্বাচনের জন্য শিলান্যাস করা হচ্ছে। এটা একটা “ঢপ বাজির শিলান্যাস” । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় জনজোয়ারে ভীত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জনসভায় বলেছিলেন, এই রাজ্যের শিল্প বা বিনিয়োগ তখনই সম্ভব, যখন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে। এই সিঙ্গুরকে আজ শ্মশানে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী - [বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু](https://coalfieldtimes.com/news/news-india/maharashtra-deputy-chief-minister-ajit-pawar-dies-in-plane-crash/): ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। বুধবার মুম্বই থেকে উড়ে যাওয়া একটি বিমান অজিত পাওয়ারের নির্বাচনী এলাকা বারামতির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও তাঁর দু’জন স্টাফ সদস্য এবং বিমানের দু’জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার জানিয়েছে, বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভিএসআর সংস্থার পরিচালিত লিয়ারজেট ৪৫ বিমানটি সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) ভেঙে - [এসআইআর: শুনানি পর্ব চলাকালীন নতুন রোল অবজারভারের উপস্থিতিতে আসানসোলে সর্বদলীয় বৈঠক](https://coalfieldtimes.com/news/west-bengal/sir-all-party-meeting-in-asansol-in-presence-of-new-roll-observer-during-hearing-phase/): আসানসোল : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে এই জেলার নতুন রোল অবজারভার উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের পক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানির অভিযোগ করা হয়েছে। এই তিনদলের তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় এক রকম বলেছিল। পরবর্তী সময়ে কমিশন নানা ধরনের নির্দেশ দিচ্ছে। তাতে মানুষেরা বিভ্রান্ত ও চিন্তিত। তারা বুঝতে পারছেন না যে, কোন নথি নিয়ে তারা যাবেন। অবিলম্বে, নির্বাচন কমিশনকে এইসব - [ফের বালি চুরি নিয়ে সরব অগ্নিমিত্রা পাল, দামোদর নদে পিএইচইর পাইপ ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে বিজেপি বিধায়ক](https://coalfieldtimes.com/news/west-bengal/agnimitra-pal-again-speaks-out-against-sand-theft-bjp-mla-inspects-bridge-where-phe-pipe-collapsed-on-damodar-river/): বার্নপুর : আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মঙ্গলবার দুপুরে বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদে পিএইচইর পাইপলাইন যাওয়া ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন করেন। তিনি আবারও বালি চুরি নিয়ে সরব হন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বালি চুরির কারণে দামোদর নদের ক্ষতি হচ্ছে। এই বালি চুরির কারণে নদের তলদেশে গভীর গর্ত তৈরি হচ্ছে। এর ফলে প্রাণহানি ঘটছে। বিধায়ক বলেন, স্থানীয় মহিলারা এখানে নদে স্নান করতে আসেন। কারণ তাদের বাড়িতে স্নান করার জন্য কিছু নেই। সরকার তাদের একটা বাথরুম কোনওটাই তৈরি করে দেয়নি। দামোদর নদ থেকে বালি চুরির কারণে পাইপলাইন বহনকারী সেতুর পিলারগুলি এতটাই খারাপ হয়ে গেছে যে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে - [স্টিল টাউনশিপের পরিত্যক্ত আবাসন থেকে মহিলার দগ্ধ পচাগলা দেহ উদ্ধার](https://coalfieldtimes.com/news/west-bengal/womans-charred-decomposed-body-recovered-from-abandoned-residence-in-steele-township/): দুর্গাপুর : এক মহিলার দগ্ধ পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনের ডি সেক্টর বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম ছবি দাস (৫৫)। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে আয়ার কাজ করতেন ছবিদেবী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুড়িয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। এই ঘটনায় প্রদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটি পরিতক্ত আবাসনে থাকতেন ছবিদেবী। সেই আবাসনেই ছবিদেবীর সঙ্গে থাকতেন প্রদীপ। জানা গেছে, বিভিন্ন জনের কাছে ছবিদেবীর সঙ্গে বিভিন্ন পরিচয় দিতেন প্রদীপ চক্রবর্তী নামে ওই ব্যক্তি। জানা গেছে, স্থানীয় - [আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদল](https://coalfieldtimes.com/news/west-bengal/ocs-and-ics-of-several-police-stations-and-outposts-in-asansol-durgapur-police-commissionerate-have-been-transferred/): আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৯ সাব-ইন্সপেক্টর বা এসআইকে (ইউবি) বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে জারি করা হয়। জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, মোট ১৯ জনকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।পাশাপাশি অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির এই তালিকায় ৬টি থানার ওসি ও ১০ টি ফাঁড়ির ইনচার্জ বা আইসি রয়েছেন। তিন অফিসারকে থানা, আইসি ও এসবি থেকে ওসি ও ফাঁড়ি ইনচার্জ করে পাঠানো হয়েছে। হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, - [নরেন্দ্রপুরের পর সোনারপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত](https://coalfieldtimes.com/news/west-bengal/after-narendrapur-a-terrible-fire-broke-out-in-sonarpur-several-shops-were-damaged/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: নরেন্দ্রপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল সোনারপুরে। সোমবার গভীর রাতে সোনারপুরের মিশনপল্লী এলাকায় ভয়াবহ আগুন লাগে। রাত প্রায় ১টা নাগাদ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ প্রশাসনের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুনের - [আমরা সবাই রাজা](https://coalfieldtimes.com/article/an-essay-on-republic-day/): সংবিধানে বর্ণিত সাম্য ও অধিকারের আদর্শ এবং ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর রূঢ় বাস্তবতার মধ্যকার ব্যবধান কতটা ? লিখলেন মুকুট তপাদার প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলো প্রজাতন্ত্রর সকল সুবিধা থেকে বঞ্চিত হন। কিন্ত সংবিধান সবার অধিকার নিশ্চিত করে। তবু সব অধিকার বারবার যেন কাগজেই থেকে যায়। কাঠামোর ফাঁক দিয়ে সকল গোষ্ঠীদের সুরক্ষা অরক্ষিত হয়ে থেকে যায়। প্রান্তিক অর্থ শেষ, কিন্ত কবির কথায় বলা যায়, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? ওই মানুষেরা বিশ্বস্ত, দেশের ভিত্তি ও দেশের স্বরূপ। সংবিধান অনুযায়ী নিয়মকানুন সর্বত্র এক। তাও দেশের ভেতরে সাঁওতাল-বাগদি-বাউরি-খেড়িয়াদের অজ্ঞতার সুযোগ নিয়ে জঙ্গলগুলো একটু একটু - [সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে বাংলার ট্যাবলোয় বঙ্কিম-রবীন্দ্রনাথ থেকে নেতাজি, স্বাধীনতা সংগ্রামে বাঙালির ভূমিকার ঝলক](https://coalfieldtimes.com/news/news-india/on-republic-day-bengals-tableau-on-duty-features-bankim-rabindranath-to-netaji-a-glimpse-into-the-role-of-bengalis-in-the-freedom-struggle/): সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথে সগৌরবে অংশ নিল বাংলার ট্যাবলো। ট্যাবলোয় তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তাঁর পাশে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। পাশাপাশি স্থান পেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবী ও মনীষীরা। বাংলাকে স্বাধীন করতে বাঙালির আত্মবলিদান ও সংগ্রামের ইতিহাসই ছিল ট্যাবলোর মূল ভাবনা। উল্লেখ্য, কর্তব্যপথে বাংলার ট্যাবলো নিয়ে এবারও টানাপোড়েন কম ছিল না। তবে নানা জটিলতার পর শেষ পর্যন্ত ১৭টি রাজ্যের মধ্যে বাংলার ট্যাবলো জায়গা করে নেয় এবারের কুচকাওয়াজে। বিধানসভা নির্বাচনের আগে এই উপস্থিতি রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিশেষত সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ সম্বোধন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার - [বাড়ছে পারদ, তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, কুয়াশার সতর্কতা জারি একাধিক জেলায়](https://coalfieldtimes.com/news/news-state/west-bengal-weather-update-on-26th-january-2026/): ছবি: রাজীব বসু ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই আপাতত স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোর ও সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার প্রভাব থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। একই ছবি থাকবে উত্তরবঙ্গেও। তবে তাপমাত্রা স্থিতিশীল থাকলেও - [এসআইআর-এর নামে হয়রানির অভিযোগে জয়নগরে তৃণমূলের প্রতিবাদ মিছিল](https://coalfieldtimes.com/news/west-bengal/tmc-sir-protest-rally-in-jaynagar/): উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে রবিবার জয়নগরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব মতিউর শেখের নেতৃত্বে বকুলতলা থানার মোল্লার চক মোড় থেকে বকুলতলা থানা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব মতিউর শেখ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হাসনা বানু শেখ, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরুণ নস্কর, গড়দেওয়ানি পঞ্চায়েতের উপপ্রধান রোজিনা শেখ, প্রাক্তন সেনা কর্মী সালাউদ্দিন শেখ, তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর মণ্ডল সহ দলের আরও বহু কর্মী-সমর্থক। এদিনের মিছিল - [পানীয় জলের পাইপলাইনের ভালভ খুলে বিক্ষোভ মহিলাদের, এক সপ্তাহ ধরে জল না পাওয়ার অভিযোগ](https://coalfieldtimes.com/news/west-bengal/women-protest-by-opening-the-valve-of-drinking-water-pipeline-allege-they-have-not-been-getting-water-for-a-week/): বরাকর : পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ডের বরাকর দাসপাড়া এলাকা। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরাকর দাসপাড়ায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। এর আগেও একাধিকবার এলাকার বাসিন্দারা পথ অবরোধ সহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ। সকালে নলকূপে পানীয় জল না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মহিলারা। প্রথমে তাঁরা বরাকর ফাঁড়ি পুলিশের - [আন্তর্জাতিক ছোঁয়ায় সরগরম জলপাইগুড়ি! উইংস-এর বার্ষিক চিত্রপ্রদর্শনীতে দেশ-বিদেশের শিল্পকর্মে ভিড় শিল্পপ্রেমীদের](https://coalfieldtimes.com/news/west-bengal/annual-art-exhibition-at-jalpaiguri/): ছবি; বুবাই শীল অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রবিবাসরীয় সন্ধ্যায় উৎসাহীদের ভালো ভিড় জেলার চিত্রশিল্পীদের সংগঠনের বার্ষিক প্রদর্শনীতে। নেপাল, মরিশাস, রোমানিয়া, নাইজেরিয়ার চিত্রশিল্পের সঙ্গেও পরিচিতি ঘটল সংস্কৃতিপ্রেমীদের। চিত্রশিল্পের পাশাপাশি নিজেদের হস্তশিল্প নিয়েও অংশ নিলেন শিল্পীরা। বিগত চার বছর ধরেই বার্ষিক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে চিত্রশিল্পীদের সংগঠন ‘উইংস’। বিদেশের ৯-১০ টি ছবি-সহ মোট ৯০টি ছবি এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এই প্রদর্শনীতে ছবি-সহ সশরীরে অংশ নিয়েছেন নেপালের দুই মহিলা চিত্রশিল্পী। মহারাষ্ট্র থেকে নিজের অভিনব শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন চকশিল্পী সঙ্কেত খেরকর। একখন্ড পাথর দিয়ে দৃষ্টিনন্দন বিষ্ণু মূর্তি তৈরি করে শহরে এসেছেন ওড়িশার শিল্পী হলধর মহারাণা। সম্প্রতি সংগঠনের তরফে খুদেদের জন্য বসে ## Pages - [খবর](https://coalfieldtimes.com/coalfield-times/%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0/): Blog - [Coalfield Times](https://coalfieldtimes.com/) - [Privacy Policy](https://coalfieldtimes.com/privacy-policy/): Who we are Suggested text: Our website address is: https://coalfieldtimes.com. Comments Suggested text: When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection. An anonymized string created from your email address (also called a hash) may be provided to the Gravatar service to see if you are using it. The Gravatar service privacy policy is available here: https://automattic.com/privacy/. After approval of your comment, your profile picture is visible to the public in the context of your comment. Media Suggested [comment]: # (Generated by Hostinger Tools Plugin)