Home / বিনোদন / পৃথিবী তার পথ চেনে, নদীর জলের মতো ধীরে, মানুষ শুধু হেঁটে যায়

পৃথিবী তার পথ চেনে, নদীর জলের মতো ধীরে, মানুষ শুধু হেঁটে যায়

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। বিশ্বে পথ বড় বিচিত্র। কখনও চারদিকে শুধু শব্দ আর ভিড়, আবার কখনও চারপাশ ভরে ওঠে নিঃসঙ্গ নীরবতায়। বিশ্বের বুকে মুহূর্তকে খোঁজার এই যাত্রায় সমাজ, সময় ও পারিপার্শ্বিকের সমাহার। অন্যতর জীবনের জন্য এক বিশেষ আকুতি। এ সব কিছুই শিল্পীমনের এক গভীরতর পর্যবেক্ষণ থেকে সম্প্রতি গণেশ আর্ট গ্যালারিতে শুরু হল বিভিন্ন মাধ্যমের ড্রয়িং, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফি ও টেরাকোটার গ্রুপ প্রদর্শনী ‘দ্য আর্থ বিটুইন আস’।

গনেশ আর্ট গ্যালারি

আকাশের বিস্তার, মাটির গন্ধ, জলের শব্দ আর সবুজের স্পর্শ নিয়ে আমাদের প্রতিদিনের বেঁচে থাকা। এই সুনিবিড় বন্ধনের গল্পই ফুটে উঠেছে শিল্পীদের রঙ আর রেখায়। আলোকচিত্রের ভেতর দিয়ে ধরা দেবে প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য সখ্যের নানা রূপ।

শোভাবাজারে গণেশ আর্ট গ্যালারিতে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনীটি দর্শকদের জন্য খোলা থাকবে। সংস্কৃতি, ঐতিহ্য এবং অতীতকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন। ৯ এপ্রিল, বৃহস্পতিবার – উদ্বোধনের সেই ক্ষণে, প্রবীণ শিল্পীদের গভীরতা আর নবীনের স্বপ্নিল স্পর্শ মিশে গেল নিঃশব্দ সুরে।

গনেশ আর্ট গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীর চিত্রকর্ম ও ভাস্কর্য

প্রদর্শনীর উদ্বোধন করলেন বিশিষ্ট চিত্রশিল্পী বিমল কুন্ডু, বিখ্যাত আলোকচিত্রশিল্পী অতনু পাল ও আলোকচিত্রশিল্পী সিদ্ধার্থ পাল। বৃহস্পতিবার বিকেল ৩.৩০টে থেকে ৮.৩০টা পর্যন্ত শিল্প প্রদর্শনীর জন্য খোলা থাকবে গণেশ আর্ট গ্যালারি। নিজেদের ভাবনা, অনুভূতি আর সৃজনশীলতা নিয়ে বহু শিল্পী এই প্রদর্শনীতে তাঁদের কাজ উপস্থাপন করেছেন।

অভিলাষ পাল, অয়ন ঘোষ, অর্পিতা সরকার, অপরাজিতা দেবনাথ, রূপসা দত্ত, নেহা শর্মা, কোয়েল দাস, ইসমিতা মন্ডল, সপ্তর্ষি সেন, শুভম সাহা, মুকুট তপাদার, ঈশানী সেনগুপ্ত, আত্রেয়ী সেনগুপ্ত, অভিষেক দাস প্রমুখ ১৯ জন শিল্পীর কাজ দেখা গেল।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ বাংলার পোড়ামাটি শিল্প

প্রদর্শনীর আরেকটি মূল আকর্ষণ প্রাচীন বাংলার পোড়ামাটির শিল্প। যা প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। নানা স্মরণীয় ঘটনা, সংগ্রহ ও ছবি প্রদর্শিত হয়েছে। চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *