বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট।
আদালত তাঁকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী শুনানি হবে ১৮ মার্চ ২০২৬। ওই দিন রাজপাল যাদবকে আদালতে সরাসরি উপস্থিত থাকতে হবে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে হবে।
জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ শাহজাহানপুরে তাঁর ভাইঝির বিয়ে রয়েছে। সেই প্রেক্ষিতেই তিনি আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন।










