Home / বিনোদন / সবার শীর্ষে আরিয়ান খান! মিলল আইএমডিবি ২০২৫-এর সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সিরিজের শিরোপা

সবার শীর্ষে আরিয়ান খান! মিলল আইএমডিবি ২০২৫-এর সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সিরিজের শিরোপা

মনোজ বাজপেয়ীর The Family Man, কেকে মেননের Special Ops , জিতেন্দ্র কুমারের Panchayat—এমন সব বড় সিরিজকে পিছনে ফেলে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডিরেক্টোরিয়াল ডেবিউ সিরিজ The Ba**ds of Bollywood* দখল করল আইএমডিবির ২০২৫ সালের ‘Most Popular Indian Series’-এর শীর্ষ স্থান।

আরিয়ান স্বীকার করেছেন, সিরিজটি তৈরি করা হয়েছিল “ঘর কাঁপিয়ে দেওয়ার মতো” প্রভাব তৈরি করার জন্য। তাঁর কথায়, “এটা শুধু শুরু মাত্র।”

এক নম্বরে আরিয়ানের সিরিজ

বুধবার আইএমডিবি ২০২৫ সালের সারা বিশ্বের ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ১০টি ভারতীয় সিরিজের তালিকা প্রকাশ করে। সেখানে শীর্ষে রয়েছে আরিয়ানের ওয়েব সিরিজ। দ্বিতীয় স্থানে জাহান কপূরের Black Warrant, এরপর জয়দীপ আহলাওয়াতের Paatal Lok Season 2, জিতুর Panchayat Season 4 এবং বাণী কপূরের Mandala Murders

ষষ্ঠ স্থানে Khauf, সপ্তম স্থানে কেকে মেননের Special Ops Season 2, অষ্টম স্থানে Khakee: The Bengal Chapter। নবম স্থানে মনোজ বাজপেয়ীর The Family Man Season 3, আর দশম স্থানে পঙ্কজ ত্রিপাঠির Criminal Justice: A Family Matter

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া এবং আইএমডিবিতে গড় রেটিং ৬ বা তার বেশি থাকা সব ভারতীয় সিরিজের মধ্যে, এই দশটি সিরিজ পেয়েছে সর্বাধিক স্থায়ী জনপ্রিয়তা। বিশেষ দিক, তালিকার সাতটি সিরিজই ক্রাইম থ্রিলার, এবং ছ’টি আবার পুরনো ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন বা স্পিন-অফ।

স্বীকৃতিতে আরিয়ানের প্রতিক্রিয়া

স্বীকৃতিতে আপ্লুত আরিয়ান জানান, “The Ba**ds of Bollywood* আইএমডিবিতে সবচেয়ে জনপ্রিয় সিরিজ হওয়া মানে আমরা যা চাইছিলাম ঠিক সেটাই — আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা, ঘর কাঁপিয়ে দেওয়া, এবং আধুনিক যুগে একটি সম্পূর্ণ ঘরানাকে সংজ্ঞায়িত করার মতো কিছু তৈরি করা।”

তিনি আরও বলেন, “এই শো-টা বানাতে চেয়েছিলাম ইন্ডাস্ট্রির পাগলামি, জাদু, দুষ্টুমি আর কাঁচা উচ্চাকাঙ্ক্ষাকে উদযাপন করতে। কোনোরকম সাজসজ্জা নয়, মেকি আচরণ নয় — গল্পটা যেমন, ঠিক তেমনভাবেই বলেছি। আর বিশ্বজুড়ে দর্শকরা ভরপুর সাড়া দিয়েছেন।”

আরিয়ানের মতে, সোশ্যাল মিডিয়ায় মিম, ফ্যান-এডিট, বিতর্ক ও আলোচনার ঝড়ই প্রমাণ করছে যে সিরিজটি শুধু উইকএন্ড-ওয়াচ নয়, বরং সাংস্কৃতিক কথোপকথনের অংশ হয়ে উঠেছে। তিনি বলেন, “এটা তো শুধু শুরু মাত্র।”

আরিয়ানের ডেবিউ: বলিউডকে নিয়ে স্যাটায়ার

১৮ সেপ্টেম্বর পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন আরিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তাঁর স্যাটায়রিক্যাল কমেডি সিরিজটিতে লাক্ষ্য, রাঘব জুয়াল, সাহের বম্বা ও ববি দেওল প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
বলিউডের ক্ষমতার লড়াই, ইন্ডাস্ট্রির ভিতরের রাজনীতি এবং বহিরাগতদের সংগ্রামের গল্প তুলে ধরেছে সিরিজটি। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অন্যা সিংহ, মোনা সিংহ এবং মনোজ পাহওয়া।

সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে—আর আইএমডিবির শীর্ষ স্থান পাওয়ার মাধ্যমে আরিয়ানের ডেবিউ চর্চার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *