Home / বিনোদন / ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৬ নভেম্বর, সূচনা ‘সপ্তপদী’ দিয়ে

৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৬ নভেম্বর, সূচনা ‘সপ্তপদী’ দিয়ে

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেত্রী ও সাংসদ জুন মলিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী, পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়। ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। এক সপ্তাহ জুড়ে চলবে এই উৎসব। অজয় কর পরিচালিত, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক ছবি ‘সপ্তপদী’ দিয়েই উৎসবের শুভ সূচনা হবে। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস জানান, উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এ বারও বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এই বছর মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে উৎসবে— যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র।

এ বছর উৎসবটি উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক-কে, তাঁর জন্মশতবর্ষ চলছে। ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্ম হয় তাঁর। এই প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেঘে ঢাকা তারা দেখলে আজও মন ভরে যায়।”

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। জুন বলেন, “৩১ বছর ধরে এই উৎসবের সঙ্গে যুক্ত আছি। প্রথম দিকে ফেস্টিভ্যালের কাজ করতাম, এখন অনেকটা দায়িত্বে রয়েছি। ভাবলে ভীষণ নস্টালজিক লাগে।”
৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। এক সপ্তাহ জুড়ে চলবে এই উৎসব। অজয় কর পরিচালিত, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক ছবি ‘সপ্তপদী’ দিয়েই উৎসবের শুভ সূচনা হবে। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস জানান, উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এ বারও বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এই বছর মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে উৎসবে— যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র।

এ বছর উৎসবটি উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক-কে, যার জন্মশতবর্ষ চলছে। ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্ম হয় তাঁর। এই প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেঘে ঢাকা তারা দেখলে আজও মন ভরে যায়।”

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। জুন বলেন, “৩১ বছর ধরে এই উৎসবের সঙ্গে যুক্ত আছি। প্রথম দিকে ফেস্টিভ্যালের কাজ করতাম, এখন অনেকটা দায়িত্বে রয়েছি। ভাবলে ভীষণ নস্টালজিক লাগে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *