Home / খবর / জেলায় জেলায় / সিটি সেন্টারে দুটি বড় শপিং মল-সহ রাস্তার ধারে যত্র তত্র গাড়ি পার্কিং বন্ধ করার উদ্যোগ নিল এডিডিএ

সিটি সেন্টারে দুটি বড় শপিং মল-সহ রাস্তার ধারে যত্র তত্র গাড়ি পার্কিং বন্ধ করার উদ্যোগ নিল এডিডিএ

দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা এবার নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)।

যত্র তত্র গাড়ি, বাইক, সাইকেল পার্কিং ব্যবস্থায় একাধিক কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। তারজন্য পার্কিং ফি কমানো হয়েছে।

রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আড্ডার চেয়ারম্যান কবি দত্ত।
বৃহস্পতিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার, আড্ডার সিইও সহ অন্যান্য আধিকারিকরা।

এই বৈঠকে জানানো হয়, বর্তমানে সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মলের সংযোগকারী রাস্তায় বহু মানুষ রাস্তার দু’পাশে গাড়ি পার্ক করছে। এর ফলেই দিনের বেশিরভাগ সময় তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও সমস্যায় পড়ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। এই পরিস্থিতি সামাল দিতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একাধিক নির্দিষ্ট পার্কিং চালু করা হয়েছে।

সাধারণ মানুষ যারা গাড়ি বাইক বাইক আসেন, তাঁরা যাতে রাস্তার ধারে গাড়ি না রেখে নির্ধারিত পার্কিং ব্যবহার করেন, সে জন্য পার্কিং ফি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, তিন ঘণ্টার জন্য বাইক পার্কিংয়ে নেওয়া হবে ১০ টাকা, চারচাকার জন্য ২০ টাকা এবং সাইকেলের জন্য ৫ টাকা।

আড্ডা কর্তৃপক্ষের আশা করছেন, এই হার সাধারণ মানুষের পক্ষে সহনীয় হবে এবং এর ফলে বেআইনি পার্কিং কমবে। সিটি সেন্টারের মতো ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে। তবে প্রশাসন, ট্রাফিক বিভাগ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ শহরের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে আশাবাদী সাধারণ নগরবাসী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *