Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে পাঁচদিনের কৃত্রিম অঙ্গ দেওয়ার শিবিরের আয়োজন

রানিগঞ্জে পাঁচদিনের কৃত্রিম অঙ্গ দেওয়ার শিবিরের আয়োজন

রানিগঞ্জের নন্দলাল জালান ফাউন্ডেশন ও দুর্গাপুরের এনজিও “সাহস” র উদ্যোগে কৃত্রিম অঙ্গ ক্যালিপার, হাত এবং ছাঁচে ঢালা জুতোর দেওয়ার জন্য পাঁচ দিনের একটি শিবির শুরু হয়েছে। কলকাতার মহাবীর সেবা সদনের সদস্যরা এই শিবিরের কারিগরি সহায়তা করছেন।

এই কর্মসূচির প্রজেক্ট চেয়ারম্যান অরুণ ভারতীয় সাংবাদিকদের বলেন, এই কৃত্রিম অঙ্গ দেওয়ার শিবির এদিন থেকে শুরু হচ্ছে। আগে এটি গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন এমন মানুষের চাহিদা বিবেচনা করে এদিন থেকেই তা শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, এর আওতায় পোলিওতে আক্রান্তদের ছাঁচে ঢালা জুতোও দেওয়া হবে। প্রতিদিন ৩০ জনকে কৃত্রিম অঙ্গ দেওয়া হবে। শুধু রানিগঞ্জ থেকে নয়, অন্যান্য জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকেও মানুষ আসছেন। তারা নিজেদের নামের রেজিষ্ট্রেশন করিয়েছেন।

তিনি বলেন, নন্দলাল জালান ফাউন্ডেশন এবং দুর্গাপুরের এনজিও সাহসের যৌথ প্রচেষ্টায় এবং মহাবীর সেবা সদনের কারিগরি সহায়তায় এই শিবির আয়োজন করা হচ্ছে। শুধু তাই নয়, এই শিবিরে কৃত্রিম অঙ্গ পেতে আসা মানুষ এবং তাদের সাথে আসা মানুষদের খাবার এবং থাকার ব্যবস্থাও করা হয়েছে । তা বিনামূল্যে ব্যবস্থা করা হচ্ছে।

অরুণ ভারতীয়া বলেন, এই শিবিরে হুইলচেয়ার দেওয়া হচ্ছে না। তবে যাদের হুইলচেয়ারের প্রয়োজন হবে তারা আরপি খৈতানের কাছে আবেদন করতে পারেন। যথাসময়ে তাদের তা দেওয়ার ব্যবস্থা করা হবে। সমাজসেবী এবং এই কর্মসূচির সদস্য আরপি খৈতান বলেন, এদিন থেকে পাঁচ দিন ধরে এই শিবির হবে। এখান থেকে মানুষকে কৃত্রিম অঙ্গ দেওয়া হবে। লক্ষ্যমাত্রা ১৫০ জন হলেও, এই সংখ্যা বাড়লেও চিন্তার কোনও কারণ নেই। বয়স্ক ব্যক্তিদের জন্য কৃত্রিম অঙ্গের জন্য আলাদা ব্যবস্থাও করা হবে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কৈলাস মন্ডল, গৌতম ঘটক, শম্ভু জাজোদিয়া, মধুমিতা জাজোদিয়া, ডাঃ সাবারা খাতুন সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *