Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের চা চক্রে দিলীপ ঘোষ, উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা

দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের চা চক্রে দিলীপ ঘোষ, উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা

দুর্গাপুর : বছর কয়েক আগেও দলের রাজ্য সভাপতি ছিলেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করে হেরে যান। তারপর থেকে তেমন করে তাকে আর বিজেপির রাজনীতির মঞ্চে আর দেখা যাচ্ছে না।

কিন্তু, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণের ঝাঁঝ একটুও কমেনি। তার আঁচ বুধবার দুর্গাপুরে আবারও পাওয়া গেল।

এদিন দুর্গাপুরের কাঁকসার বাঁন্দরা এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের ডাকে চা চক্র ও পথসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
সেই সভা থেকে ও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার, দলবদল রাজনীতি ও মুসলিম সমাজের উন্নয়ন প্রসঙ্গে মন্তব্য করেন।

রাজ্যের উন্নয়ন নিয়ে তিনি খোঁচা দিয়ে বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল সব মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে। শুধু মানুষের হাতে টাকা দিচ্ছে। তা দিয়ে ভোট কিনছে। স্কুল,কলেজ, হাসপাতাল চালাতে না পারলে, মানুষের হাতে টাকা বিলি করে উন্নয়ন হয় না।কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয়। সেটাই আসল উন্নয়ন।

দলবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীরকে কটাক্ষ করে তিনি বলেন, নিজের ভবিষ্যৎ নিরাপদ রাখতে বারবার তিনি ঘর বদল করছেন। দম থাকলে নিজের দল করে লড়ুন। তবে তো বোঝা যাবে।
মুসলিম সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন। হুমায়ুন কবিরের বাববি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েও তির্যক মন্তব্য ও কটাক্ষ করেন তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *