Home / খবর / শিল্প-বাণিজ্য / জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন, নতুন হার কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন, নতুন হার কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় বড় পরিবর্তন আনল কেন্দ্র। বুধবার প্রথম বৈঠকেই জিএসটি কাউন্সিল অনুমোদন দিল নতুন কাঠামোকে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন থেকে কার্যকর হবে মাত্র দুটি হার— ৫% এবং ১৮%। তুলে দেওয়া হল ১২% ও ২৮% স্তর। তবে বিলাসবহুল কিছু পণ্যের জন্য আলাদা ৪০% হার রাখা হয়েছে।

সস্তা হচ্ছে যেগুলি

  • খাদ্যপণ্য: দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার।
  • দুগ্ধজাত ও ফলমূল: মাখন, ঘি, তেল, চিজ়, বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম— ১২% থেকে কমে ৫%।
  • প্রসেসড খাবার: সসেজ়, রান্না করা মাংস-মাছ, চিনি, পাস্তা, নুডল্‌স, সবজি— ১২% থেকে ৫%।
  • অন্যান্য খাদ্যপণ্য: জ্যাম, জেলি, নারকেলের জল, ভুজিয়া, পানীয় জলের ২০ লিটারের বোতল— ১২% থেকে ৫%।
  • মিষ্টি ও কনফেকশনারি: মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্‌স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম— ১৮% থেকে নেমে ৫%।
  • বীমা পরিষেবা: জীবনবীমা ও স্বাস্থ্য বীমার উপর জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার।
  • তামাকজাত ব্যতীত বিড়ি: বিড়ির পাতার জিএসটি ১৮% থেকে ৫%, বিড়ির জিএসটি ২৮% থেকে কমে ১৮%।
  • কেমিক্যালস: সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া— ৫%।
  • ইলেকট্রনিক্স ও যানবাহন: টিভি, এসি, ছোট গাড়ি, ৩৫০ সিসি-র নীচে বাইক— ১৮%।

যেগুলির দাম বাড়ছে

  • বিলাসবহুল যানবাহন: বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কার, বড় মোটরসাইকেল— ৪০%।
  • তামাকজাত পণ্য: সিগারেট, চুরুট, তামাকজাত দ্রব্য— ৪০%।
  • পান মশলা ও পানীয়: পান মশলা, বাড়তি চিনি মেশানো পানীয়, কার্বনেটেড ড্রিঙ্কস— ৪০%।
  • জ্বালানি: কয়লার উপর জিএসটি ৫% থেকে বেড়ে ১৮%।

👉 নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *